শনিবার ● ২ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে দারুল কোরান হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার বোর্ডিং উদ্বোধন
কমলনগরে দারুল কোরান হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার বোর্ডিং উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে কমলনগরে দারুল কোরান হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার বোর্ডিং উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে চরলরেন্স এলাকার নাছিমিয়া হোসাইনিয়া স্বতন্ত্র এবতেদায়া মাদরাসা প্রাঙ্গনে এ এতিমখানার বোডিংয়ের উদ্বোধন করা হয়। মাদ্রাসার সভাপতি আব্দুল মালেক ভূঁইয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাও গিয়াস উদ্দিন, চরসামছুদ্দিন জাহেরিয়া ইসলামিয়া মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও বেগমগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজ, কালকিনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বেলাল, জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদক নুরনবী ফারুক, স্বাধীনতা স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদের জেলা সাধরণ সম্পাদক সাংবাদিক ছাইফ উল্যাহ হেলাল, চরমার্টিন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, অত্র মাদরাসার প্রধান শিক্ষক সাইয়েদ আনোয়ার হোসেন, আব্দুল আহাদ ও ডা. মোহাম্মদ ইউছফ প্রমুখ।





কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার
কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের এখনো সন্ধান মিলেনি
কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ 