শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ৭ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে চালের টোকেন চাওয়ায় মারধরের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে চালের টোকেন চাওয়ায় মারধরের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে
৯০৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ৭ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে চালের টোকেন চাওয়ায় মারধরের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে ভিজিএফের চালের টোকেন চাওয়ায় দুলাল ও তার দুই ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হাজিরহাট বাজারের স্থানীয় একটি অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ করেন ভুক্তভোগী মোঃ দুলাল। অভিযুক্ত আবদুল ওয়াহেদ চর ফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ভুক্তভোগী দুলাল ওই ইউনিয়নের ৫ নং ওর্য়াডের বাসিন্দা। তবে আওয়ামী লীগ নেতা আবদুল ওয়াহেদ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, এটি প্রকৃতপক্ষে একটি মোবাইল চুরির ঘটনা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে মোঃ দুলাল বলেন, প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাল নেয়ার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আব্দুল ওয়াহেদের কাছে টোকেন চাইলে তিনি আমাকে গালমন্দ করেন। পরে খবর পেয়ে আমার দুই ছেলে আজগর ও আরাফাত বুধবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে আমার দুই ছেলেকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। ভুক্তভোগী দুলাল আরো বলেন, মারধরের বিষয়ে তিনি  সুষ্ঠু বিচার চান।

এদিকে অভিযুক্ত আবদুল ওয়াহেদ  বলেন, আমার রাইস মিলের কর্মচারীর একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা জানতে চাইলে দুলাল ও তার ছেলেদের সাথে হাতাহাতি হয়েছে। তার সাথে চালের টোকেনের কোন ঘটনা ঘটেনি।

কমলনগর থানার ওসি মোহাম্মদ   সোলাইমান জানান, এবিষয়ে কেউ অভিযোগ করেন নি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ
কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার
কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র
শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎ শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎
কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার,  স্বামী আটক কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  ‎ বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ‎
কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎ কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎
কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার
কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎ কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎
কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ ‎ কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ ‎

আর্কাইভ