শুক্রবার ● ২৫ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » জাতীয় যুবপরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন
জাতীয় যুবপরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : জাতীয় সমাজ তান্ত্রিক দল-জেএসডি’র সহযোগী সংগঠন জাতীয় যুবপরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে পল্টনস্থ ফেনী সমিতির হল রুমে সারাদেশ থেকে আগত কাউন্সিলরদের কন্ঠ ভোটে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে শামছুল আলম নিক্সনকে সভাপতি ও শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মোট ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন নাগরিক ঐক্যের আহবায়ক মহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ও যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড সৈয়দ বেলায়েত হোসেন। সম্মেলনের উদ্বোধক ছিলেন জেএসডি সহসভাপতি ও যুবপরিষদের উপদেষ্টা মিসেস তানিয়া রব।





কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান 