শিরোনাম:
●   ‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎ ●   উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎ ●   কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ ●   ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ ●   কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎ ●   কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎ ●   কমলনগরে এমপি’র নির্দেশে বিএনপির ৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ‎
ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
---

Newsadvance24
বুধবার ● ২৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » চালকবিহীন জাহাজ চালু করল নরওয়ে
প্রথম পাতা » আন্তর্জাতিক » চালকবিহীন জাহাজ চালু করল নরওয়ে
২২৯২ বার পঠিত
বুধবার ● ২৪ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চালকবিহীন জাহাজ চালু করল নরওয়ে

হাকিকুল ইসলাম খোকন, নিউজ এ্যাডভান্স

---

যুক্তরাষ্ট্র ঃকার্বন নির্গমন শূন্যের কোঠায় নামিয়ে আনতে যখন বিশ্বব্যাপি নানা কর্মসূচি অব্যাহত, তখন থেমে নেই নরওয়েও। তারা চালু করেছে বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত পণ্যবাহী জাহাজ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে চালকবিহীন জাহাজটি চলবে স্বয়ংক্রিয়ভাবে।

গত শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নির্মাতা প্রতিষ্ঠান ‘ইয়ারা বার্কল্যান্ড নামের জাহাজটি সাংবাদিকদের দেখানো হয়।
নির্মাতারা দাবি করেছেন, কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রে একটি উলে­খযোগ্য পদক্ষেপ এই জাহাজটি।
নরওয়ের পোর্সগ্রুনের একটি কারখানা থেকে ব্রেভিক বন্দরে সারবোঝাই ১২০টি কন্টেইনার বহনের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। জাহাজটি চলাচলের মাধ্যমে ৪০ হাজার ডিজেলচালিত ট্রাক চলাচলের প্রয়োজনীয়তা হ্রাস পাবে।
ইয়ারা কর্তৃপক্ষ বলছে, ৮০ মিটার দৈর্ঘ্যের এবং ৩ হাজার ২০০ টন ধারণ ক্ষমতার এই জাহাজ আগামী ২ বছর ধরে পরীক্ষামূলকভাবে চলাচল করবে। এ সময় জাহাজটি স্বয়ংক্রিয়ভাবে চলাচলের কলাকৌশল শিখবে।





আর্কাইভ