শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
শনিবার ● ১৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » বিজয়ী চেয়ারম্যানকে ফুলের মালা দিয়ে বরণ করলেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী
প্রথম পাতা » চট্টগ্রাম » বিজয়ী চেয়ারম্যানকে ফুলের মালা দিয়ে বরণ করলেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী
১২০৯ বার পঠিত
শনিবার ● ১৩ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিজয়ী চেয়ারম্যানকে ফুলের মালা দিয়ে বরণ করলেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যানকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন প্রতিদ্বন্ধী পরাজিত বিদ্রোহী প্রার্থী । এ সময় একে অপরের মুখে মিষ্টি তুলে দেন।
শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে নবনির্বাচিত চেয়াম্যান মাওলানা খালেদ সাইফুল্যাকে
শুভেচ্ছা জানাতে তার বাড়িতে যান সাবেক চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন রাজন রাজু।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরকাদিরা ইউনিয়ন থেকে ৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করেছেন। ওই ইউপিতে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নুরুল ইসলামের নৌকার ভরাডুবি হয়েছে। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী হাতপাখা প্রতীকের মাওলানা খালেদ সাইফুল্যা ৪ হাজার ৭৬৮ ভোট পেয়েছেন।
মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ৭৯৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশ্রাফ উদ্দিন রাজন রাজু। যিনি শুক্রবার দুপুরে বিজয়ী চেয়ারম্যানের বাড়িতে ফুলের মালা নিয়ে চেয়ারম্যান সাইফুল্যার বাড়িতে যান। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। নির্বাচনে নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম ১৫১৩ ভোট পেয়েছে তৃতীয় হয়েছেন।
ইউনিয়নের বাসিন্দারা বলেন, পরাজিত প্রার্থী আশ্রাফ উদ্দিন রাজু দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি কথা দিয়ে কথা রেখেছেন। কমলনগরের চরকাদিরা ইউপি নির্বাচনের আগে বিভিন্ন পথসভায় দুইজন প্রার্থী ঘোষণা দিয়েছেন, সুষ্টু নির্বাচনে যিনি নির্বাচিত হবেন তাকেই ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হবে।
---

আশ্রাফ উদ্দিন রাজু চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। নবনির্বাচিত চেয়ারম্যান খালেদ সাইফুল্যা ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। তার ছেলে মুফতি নুরুল্লাহ খালিদও একই ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
আশ্রাফ উদ্দিন রাজু বলেন, ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জণগন যাকে নির্বাচিত করেছে, আমি তাকেই ফুল দিয়ে বরণ করে নিয়েছি।
নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ বলেন, জনগনের ভোটে আমি চেয়ারম্যান হয়েছি। চরকাদিরার উন্নয়নে যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমি তাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই।





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ
রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব
কমলনগরে পুড়ে ছাই একটি জেলে পরিবারে স্বপ্ন কমলনগরে পুড়ে ছাই একটি জেলে পরিবারে স্বপ্ন
লক্ষ্মীপুরে ভেজাল ঘি’র কারখানায় অভিযান, ৩লাখ টাকা জরিমানা লক্ষ্মীপুরে ভেজাল ঘি’র কারখানায় অভিযান, ৩লাখ টাকা জরিমানা
কমলনগরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা কমলনগরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা
রায়পুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, ২ ফার্মেসিকে জরিমানা ‎ রায়পুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, ২ ফার্মেসিকে জরিমানা ‎
তিন বছরেও শেষ হয়নি রায়পুর পৌরসভার ড্রেনেজ নির্মান কাজ, ভোগান্তি তিন বছরেও শেষ হয়নি রায়পুর পৌরসভার ড্রেনেজ নির্মান কাজ, ভোগান্তি
কমলনগরে আওয়ামী লীগ নেতার জামায়াতে যোগদান ‎ কমলনগরে আওয়ামী লীগ নেতার জামায়াতে যোগদান ‎
৭১ এর চেতনা বিক্রি করার মত আমরা জুলাই চেতনাকে নষ্ট হতে দিব না: হুইপ নিজান ‎ ৭১ এর চেতনা বিক্রি করার মত আমরা জুলাই চেতনাকে নষ্ট হতে দিব না: হুইপ নিজান ‎
কমলনগরে ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল ‎ কমলনগরে ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল ‎

আর্কাইভ