শিরোনাম:
●   কমলনগরে গুণীজনদের ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ‎ ●   কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ●   কমলনগরে ৭ দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি ‎ ●   কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ ●   কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ ●   কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল ●   ‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎ ●   উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎
ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২
---

Newsadvance24
শুক্রবার ● ৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চিকিৎসার জন্য এসে গৃহবধূ ধর্ষিত, পল্লী চিকিৎসক গ্রেফতার
প্রথম পাতা » চট্টগ্রাম » চিকিৎসার জন্য এসে গৃহবধূ ধর্ষিত, পল্লী চিকিৎসক গ্রেফতার
১৩৪৩ বার পঠিত
শুক্রবার ● ৩ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চিকিৎসার জন্য এসে গৃহবধূ ধর্ষিত, পল্লী চিকিৎসক গ্রেফতার

 রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি

 

---

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফার্মেসীতে চিকিৎসার জন্য পল্লী চিকিৎসকের কাছে এসে ধর্ষিত হয়েছেন এক গৃহবধু।  উপজেলার লামচর ইউনিয়নের লামচর উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফরিদ ফার্মেসীতে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। পল্লী চিকিৎসক ফরিদ হোসেন লামচর গ্রামের ভূইয়া বাড়ির হারুনুর রশিদের ছেলে। এ ঘটনায় ধর্ষিতা গৃহবধু বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করলে রামগঞ্জ থানা পুলিশ শুক্রবার সকালে পল্লী চিকিৎসক ফরিদকে গ্রেফতার করে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন। অপরদিকে শুক্রবার সকালে ধর্ষিতা গৃহবধুকে ডাক্তারী পরীক্ষার জন্য লক্ষ্মীপুর জেলা হাসপাতালে প্রেরন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লামচর গ্রামের দত্তের বাড়ির সৌদি প্রবাসী মনির হোসেনের স্ত্রী শাররিক অসুস্থতার কারনে পাশ্ববর্তী লামচর বাজারের ফরিদ ফার্মেসিতে যায়। এসময় পল্লী চিকিৎসক ইনজেকশান দেওয়ার কথা বলে ফার্মেসীর ভিতরের একটি নির্জন কক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় ধর্ষিতা চিৎকার দেওয়ার চেষ্টা করলে ফরিদ তাকে মুখ চেপে ধরে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। তাৎক্ষনিক ওই গৃহবধু কাউকে কিছু না বলে লোক-লজ্জার ভয়ে বাড়িতে গিয়ে শশুর-শাশুড়ীসহ পরিবারের লোকজনকে জানায়।

ধর্ষিতা গৃহবধূ জানান, প্রথম প্রথম ফার্মেসীতে গেলে ফরিদ আমার শরীরের বিভিন্নস্থানে হাত দেওয়ার চেষ্টা করলে আমি তাকে সতর্ক করলেও সে শুনেনি। বিগত কয়েক মাস থেকে ফরিদ বেশ কয়েকবার আমাকে ধর্ষণ করে। কিন্তু লোকলজ্জার ভয়ে আমি কাউকে কিছু বলিনি।

এ ব্যাপারে পল্লী চিকিৎসক ফরিদের ভাই টিপু সুলতান জানান, এটা একটা সাজানো নাটক। আমার ভাইকে ফাঁসাতে ষড়যন্ত্র মূলক ভাবে এঘটনা ঘটানো হয়েছে। ডাক্তারী পরীক্ষা-নিরিক্ষার পরেই সত্য ঘটনা বের হয়ে আসবে।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গৃহবধূর দায়ের করা মামলার ভিত্তিতেই পল্লী চিকিৎসককে ফরিদকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

 





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে গুণীজনদের ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ‎ কমলনগরে গুণীজনদের ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ‎
কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
কমলনগরে ৭ দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি  ‎ কমলনগরে ৭ দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি ‎
কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ
কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ
কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎ ‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎
উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার  অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎ উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎
কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ
‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ

আর্কাইভ