শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ১৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে প্রভাবশালীর দখলে থাকা গ্রামীণ সড়ক ২০ বছর পর পুনরুদ্ধার
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে প্রভাবশালীর দখলে থাকা গ্রামীণ সড়ক ২০ বছর পর পুনরুদ্ধার
১২৮৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৯ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে প্রভাবশালীর দখলে থাকা গ্রামীণ সড়ক ২০ বছর পর পুনরুদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে দীর্ঘ ২০ বছর বন্ধ থাকার পর জনচলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এটি উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের জয়নাল হাওলাদার সড়ক নামে পরিচিত ছিল। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রচেষ্টায় এ সড়কটি পুনরুদ্ধার করা হয়।

জানা যায়, ১৯৯৮-৯৯ অর্থবছরের ইউনিয়ন পরিষদ বরাদ্দ দিয়ে মানুষের চলাচলের জন্য নির্মান করেন ওই সময়কার চেয়ারম্যান আবুল বাছেত হেলাল। কিন্তু পারিবারিক দ্বন্ধে স্থানীয় ইব্রাহিম গংরা ২০০৩সালে সড়কটি বন্ধ করে দেয়। দুই পাশে তাদের  জমি থাকায় মাটি ভরাট এবং গাছ রোপন করে বাগান করে ফেলে তারা। এতে ওই এলাকার ১৫- ২০টি পরিবারের লোকজনের চলাচলে বাঁধা সৃষ্টি হয়। ২০ বছর যাবত ওই পরিবারগুলো শুষ্ক মৌসুমে বিভিন্ন উপায়ে এবং বর্ষায় কোমর পানিতে যাতায়াত করতে হয়েছে। এ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের কাছে ভুক্তভোগীরা ধরনা দিলেও তাদের রাস্তার বের করতে পারেননি। উপায়ন্ত না পেয়ে এক ভুক্তভোগী আজিুজুর রহমান সুমন চলতি মাসের ৯ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলনগর থানাকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পরে থানা পুলিশ স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ও স্থানীয় গন্যমান্যদের সাথে নিয়ে সড়কটি পূনরুদ্ধার করেন। বর্তমানে ওই এলাকায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মোসলেহ উদ্দীন জানান, সড়ক বন্ধ করে দেয়ার অভিযোগটি পাওয়ার পর খোঁজ-খবর নিয়ে জানা যায় যিনি সড়কটি বন্ধ করে রেখেছেন তিনি সম্পূর্ন ব্যক্তিগত কারণে বেআইনি ভাবে সড়কটি বন্ধ করে দেয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সাথে নিয়ে সড়কটি খুলে জনচলাচলের উপযুক্ত করে দেওয়া হয়েছে।

 





চট্টগ্রাম এর আরও খবর

‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎

আর্কাইভ