শিরোনাম:
●   কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ ●   ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ ●   কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎ ●   কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎ ●   কমলনগরে এমপি’র নির্দেশে বিএনপির ৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ‎ ●   প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ●   শপথের আগে মাদক ব্যবসা ছেড়ে দিতে আশরাফ উদ্দিন নিজানের কড়া হুশিয়ারি
ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
---

Newsadvance24
রবিবার ● ১৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে গভীর শোক আর বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে গভীর শোক আর বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ
১২৫৭ বার পঠিত
রবিবার ● ১৫ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে গভীর শোক আর বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে গভীর শোক, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছে স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। রোববার (১৫ আগস্ট) সকালে প্রথমে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

 

 ---

প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ও সহকারি কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা, কমলনগর থানার পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোসলেহ উদ্দিন ও ইন্সপেক্টর (তদন্ত) মাখন লাল রায়, মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক কমান্ডার মো. আবু তাহের ও মো. সফিক উদ্দিন, স্থানীয় সাংসদের পক্ষে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বিকল্পধারা বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক ডা. আব্দুর রহিম, উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি নুরুল আমিন মাস্টার ও সাধারণ সম্পাদক এড নুরুল আমিন রাজু ও উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও সাধারণ সম্পাদক মাবুবুল ইসলাম দোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন। পরে বিভিন্ন সহযোগী সংগঠন ও সামাজিক সংগঠনক ফুল দিয়ে জাতির পিতাকে স্মরণ করেন।

 

---

 

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভা্ইস চেয়ারম্যান রোকসানা আক্তার রক্সি উপজেলা প্রাণি সম্পাদক কর্মকর্তা মো. আকতারুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. সোহেল আনোয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজ উল্লাহ, মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুল ইসলাম, হাজিরহাট ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, চরকালকিনি ইউপি চেয়ারম্যান মো সাইফুল্লাহ, সাহেবেরহাট ইউপি চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের, চরমার্টিন ইউপি চেয়ারম্যান মো. ইউছুফ আলী (মিয়া ভাই) ও চরলরেন্স ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ হিরণ প্রমূখ।

পরে উপজেলা প্রশাসনের পক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন গন্যমান্য ব্যাক্তি বর্গ অংশ নেন।

 

---

এ ছাড়াও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, কোরআন তেলাওয়াত, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার, কালো ব্যাজ ধারণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে মন্দির, গির্জাসহ ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ
‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ
কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎ কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎
কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎ কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎
কমলনগরে এমপি’র নির্দেশে বিএনপির ৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ‎ কমলনগরে এমপি’র নির্দেশে বিএনপির ৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ‎
শপথের আগে মাদক ব্যবসা ছেড়ে দিতে আশরাফ উদ্দিন নিজানের কড়া হুশিয়ারি শপথের আগে মাদক ব্যবসা ছেড়ে দিতে আশরাফ উদ্দিন নিজানের কড়া হুশিয়ারি
ঘুষ-দুর্নীতি বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই :  এ আর হাফিজ উল্লাহ ‎ ঘুষ-দুর্নীতি বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই : এ আর হাফিজ উল্লাহ ‎
ভারত আর আমেরিকার ইনসাফ আমরা চাই না : মুফতী রেজাউল করিম ‎ ভারত আর আমেরিকার ইনসাফ আমরা চাই না : মুফতী রেজাউল করিম ‎
জমায়াত ভোটের এক দিন আগেও শরীহা আইন সমর্থন করলে জোটের সম্ভাবনা থাকবে : খালেদ সাইফুল্লাহ ‎ জমায়াত ভোটের এক দিন আগেও শরীহা আইন সমর্থন করলে জোটের সম্ভাবনা থাকবে : খালেদ সাইফুল্লাহ ‎

আর্কাইভ