শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
শনিবার ● ১৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » শতাধিক লাশ দাফন করে আলোচনায় শিক্ষক সেলিম
প্রথম পাতা » চট্টগ্রাম » শতাধিক লাশ দাফন করে আলোচনায় শিক্ষক সেলিম
১২০০ বার পঠিত
শনিবার ● ১৪ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শতাধিক লাশ দাফন করে আলোচনায় শিক্ষক সেলিম

রামগঞ্জ(লক্ষ্মীপুর)প্রতিনিধি

 

---

করোনা মহামারীর  দূর্যোগ মুহুর্তে লক্ষীপুরের রামগঞ্জ উপজেলায় শতাধিক লাশ দাফন করে ব্যাপক প্রসংশা আলোচনায় করোনা যোদ্ধা একজন মানবিক শিক্ষক সেলিম হোসেন। চারদিকে  যখন করোনায় আক্রান্ত রোগীর স্বজনরা অক্সিজেনের জন্য হা’ হা’ কার ঠিক তখনই  রামগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্তদের পাশে নোয়াখালী পুলিশ অক্সিজেন ব্যাংক ও ট্যাক্স টাউন গ্রুপ এর সহয়তায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনায় আক্রান্ত সেবা গ্রহীতাদের পাশে দাঁড়ালেন রামগঞ্জ  উপজেলার পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসেন।

এছাড়াও  করোনা প্রাদুর্ভাব শুরু থেকে কোথাও করোনা কিংবা উপসর্গ নিয়ে মৃত্যু হলে লাশের গোসল, জানাজা ও দাফন নিয়ে বিপাকে পড়েন পরিবারের লোকজন। প্রতিবেশীদের চাপের মধ্যে গৃহবন্দীও হয়েছেন মৃত ব্যক্তির স্বজনরা। লাশ নিয়ে দুর্বিষহ রাত কাটাতে হয়েছে তাদের। লাশ দাফন না করানোর জন্যও হুশিয়ারি দেওয়া হয় মৃতের পরিবারকে। লাশ বহণের খাট নিয়েও শুরু হয় হয়রানি। এ অবস্থায় রোদ, বৃষ্টি, ঝড়সহ নানা প্রতিকূলতা উপেক্ষা করে তাদের পাশে দাঁড়িয়ে উপজেলার পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসেনের নেতৃত্বে ৫জন সদস্য কাজ করছেন রামগঞ্জ উপজেলা লাশ দাফনের কার্যক্রমে। এ পর্যন্ত তারা করোনা কিংবা উপসর্গে মৃত শতাধিক লাশের দাফন কাজ সম্পুর্ন করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা লাশ দাফন কমিটির সভাপতি পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসেন বলেন, আমরা করোনা উপস্বর্গ নিয়ে মারা যাওয়া প্রায় শতাধিক মৃত ব্যাক্তির লাশ দাফন করেছি। যেখানেই করোনা আক্রান্ত রোগী শ্বাসকষ্ট ভুগছেন আমরা খবর পাওয়া মাত্রই সেখানে গিয়ে অক্সিজেন সেবা দিয়ে আমাদের সাধ্যমত চেষ্টার মাধ্যমে সাহায্য করার জন্য এবং  যেখানে মানুষ লাশ দাফন করতে পারছে না, অনেকে ভয়ে জানাজায় আসছেন না আমরা করোনা শুরু থেকেই তাদের পাশে থেকে ওই লাশ দাফনের মধ্যদিয়ে আমাদের সেবা অব্যাহত রেখেছি।

 





চট্টগ্রাম এর আরও খবর

‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎

আর্কাইভ