শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
শনিবার ● ৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রায়পুরে করোনা টিকা নিবন্ধনের নামে টাকা আদায়! তিন স্বাস্থ্যকর্মী প্রত্যাহার
প্রথম পাতা » চট্টগ্রাম » রায়পুরে করোনা টিকা নিবন্ধনের নামে টাকা আদায়! তিন স্বাস্থ্যকর্মী প্রত্যাহার
১১৩২ বার পঠিত
শনিবার ● ৭ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রায়পুরে করোনা টিকা নিবন্ধনের নামে টাকা আদায়! তিন স্বাস্থ্যকর্মী প্রত্যাহার

নিজস্ব সংবাদদাতা, নিউজ এ্যাডভান্স

 

---

রায়পুর (লক্ষ্মীপুর ) : বিনামূল্যে কোভিড-১৯ টিকা নিবন্ধনে টাকা আদায়ের অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের রায়পুরের চরপাতা ইউপির দুই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। প্রত্যাহারকৃত কর্মীরা হলেন, উপজেলার চরপাতা ইউনিয়নের গাজিনগর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নুরজাহান বেগম,  পরিবার কল্যাণ সহকারী চন্দনা রানী নাথ ও স্বাস্থ্য সহকারি সুনীল চন্দ্র দেবনাথ। শনিবার ৭ আগষ্ট জেলা সিভিল সার্জন অফিস থেকে এ আদেশ জারি করা হয়।

জানা যায়, চরপাতার গাজীনগর এলাকার রমজান আলী পাটওয়ারী বাড়ির ইপিআই টিকাকেন্দ্রে বসে করোনার জন্য নিবন্ধন করেন স্বাস্থ্য সহকারী সুনীল চন্দ্র দেবনাথ। জনপ্রতি ৫০ টাকা করে নিয়ে করোনার টিকার নিবন্ধন করে দেন। যারা টাকা দিতে পারেননি তাদের এনআইডি কার্ডে নাম্বার লিপিবদ্ধ করেননি। গত সোম, মঙ্গল ও বুধবার (৩ দিন) তিনি এখানে এ কার্যক্রম করে যাচ্ছেন বলে জানিয়েছেন গ্রামের লোকজন। এ কাজে তাকে সহযোগিতা করে ক্লিনিকের সিএইচসিপি নুরজাহান। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের নজরে এলে তােিদর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষ। তবে উপজেলার ১০নং রায়পুর ইউনিয়ন ও ২নং চরবংশী পরিষদ কতৃপক্ষসহ প্রতিটি ইউনিয়নে একই ঘটনা ঘটলেও তাদের ওইসব এলাকায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এ ব্যাপারে স্বাস্থ্য সহকারী সুনিল চন্দ্র দেবনাথ বলেন, ‘আমার ছেলের কম্পিউটার জানে। তাকে দিয়ে নিবন্ধন করিয়েছি। এটি আমার দায়িত্ব না হলেও টিকা নিবন্ধনের জন্য এনআইডি নাম্বার খাতায় লিখে ৫০ টাকা করে কম্পিউটারের খরচ নিয়েছি। উপজেলার সবখানে এভাবেই সবাই নিবন্ধন করেছেন।

রায়পুর সরকারি হসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার বাহারুল আলম বলেন, চরপাতা ইউপির গাজিনগর এলাকার দায়িত্বে থাকা তিন স্বাস্থ্যকর্মী টিকার রেজিষ্ট্রেশানের নামে টাকা আদায় করে অন্যায় করেছেন। ঘটনাটি কর্তৃপক্ষের নজরে আসে। সিভিল সার্জনের নির্দেশে তাদেরকে কেন্দ্র থেকে প্রতাহার করা হয়। এঘটনায় আমাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। তারা দোষি হলে শাস্তি হবে।

 





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎ ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ
রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব

আর্কাইভ