শিরোনাম:
ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
---

Newsadvance24
রবিবার ● ৯ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৫১৯ বার পঠিত
রবিবার ● ৯ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

---

লক্ষ্মীপুরের কমলনগরে চলাচলের একমাত্র কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগে মামলা করায় ক্ষিপ্ত  হয়ে চোরের ভাই আখ্যা দিয়ে গ্রাম ছাড়া করার হুমকি দিয়েছেন  স্থানীয় ইউপি সদস্য মো. সোলাইমান ও তার সহযোগীরা । ওই সময় অভিযুক্তরা ব্যবসায়ি তিন ভাইয়ের ব্যানারে ছবি ব্যবহার করে চোরের ভাই আখ্যা দিয়ে সমাবেশ করে গ্রাম ছাড়া করার হুমকি দেওয়া হয়। রোববার সকালে কমলনগর প্রেসক্লাবে এসে এ সব অভিযোগ করেন ভুক্তভোগীরা। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭নাম্বার ওয়ার্ডে স্থানীয় ইউপি সদস্য মো. সোলাইমান ও তার সহযোগীরা এ ঘটনা ঘটান। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

‎মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, হাজিরহাট ইউনিয়নের ৭নাম্বার ওয়ার্ডে তুলাতলি খালের ওপর ৩০ বছরের পুরনো একটি সেতু দিয়ে প্রতিদিন শতাধিক মানুষ যাতায়াত করে। কিন্তু গত রোববার (২আগস্ট) স্থানীয় ইউপি সদস্য সোলাইমান ও বেলাল হোসেনসহ ৭-৮ মিলে তাদের জমির ওপর সেতুর করা হয়েছে বলে ভেঙে দেয়। ওই সময় ভুক্তভোগী মিজান ও তার ভাই রোমান বাধা দেয় এবং ভিডিও করায় অভিযুক্ত বেলাল ও সোলাইমান তার মোবাইল কেড়ে নেয় এবং তাদের  মারধর করে তাদের বাড়িতে গিয়ে হামলা করে।  ঘটনার দুই দিন পরে ভুক্তভোগী মিজান বাদি হয়ে বেলাল ও ইউপি সদস্য সোলাইমানসহ ৭জনের নাম উল্লেখ করে  লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে। এতে ক্ষিপ্ত হয়ে  অভিযুক্তরা গত বৃহস্পতিবার বিকেলে মিজানসহ তাদের চার ভাইয়ের ব্যানারে ছবি ব্যবহার চোরের ভাই আখ্যা দিয়ে গ্রাম ছাড়া করার হুমকি দেয়।

‎ভুক্তভোগীদের মিজান বলেন, কয়েকদিন আগে তাদের জমি ব্যবহার করে একটি পথ নির্মাণকে কেন্দ্র করে ইউপি সদস্য সোলাইমানের সঙ্গে তাদের পরিবারের কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে গ্রামের প্রায় ৫০-৬০ পরিবারের চলাচলের গুরুত্বপূর্ণ পথের মধ্যে খালের ওপর নির্মিত কাঠের সেতুটি ইউপি সদস্যের নেতৃত্বে ভেঙে ফেলা হয়। এ ঘটনায় আমরা বাধা দেই। ওই সময় সেতু ভেঙে ফেলার ভিডিও করায় তারা আমাদের তিন ভাইকে মারধর করে এবং আমাদের বাড়িতে গিয়েও হামলা করে। পরে আদালতে মামলা করলে  ক্ষুব্ধ হয়ে ইউপি সদস্য সোলাইমান ও তার সহযোগিরা গত বৃহস্পতিবার বিকেলে মিজানসহ তাদের চার ভাইয়ের ছবিসহ ব্যানার ব্যবহার  অপপ্রচার চালায়। ওই সময় ব্যানারে চোরের ভাই আখ্যা দিয়ে গ্রাম ছাড়া করার হুমকিও দেন তারা । আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

‎স্থানীয় বাসিন্দা আরমান হোসেন বলেন, গ্রামের প্রায় ৫০-৬০ পরিবারের মানুষ দীর্ঘদিন ধরে ওই কাঠের সেতুটি ব্যবহার করে আসছেন। সেতুটি দিয়ে শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ স্থানীয় বাসিন্দারা চলাচল করতেন। সেতুটি ভেঙে যাওয়ায় তাদের দৈনন্দিন চলাচল ও কৃষিপণ্য আনা-নেওয়ায় ভোগান্তি তৈরি হয়েছে।

‎অভিযোগের বিষয়ে জানতে ইউপি সদস্য মো. সোলাইমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রতিদিন এলাকায় চুরি-ডাকাতি হচ্ছে। আর যাদের ছবিসহ ব্যানার তৈরি করে প্রতিবাদ করা হয়েছে তারা সমাজের কোন লোককে মানে না। তাই আমরা বাধ্য হয়ে এ প্রতিবাদ করছি।

‎এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, ‘অভিযুক্ত ইউপি সদস্যকে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এতে সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’





চট্টগ্রাম এর আরও খবর

লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎ কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও  মাদক বিরোধী শপথ রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ
চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার

আর্কাইভ