শিরোনাম:
ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ৫ আগস্ট ২০২৬
প্রথম পাতা » জাতীয় » রায়পুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক স্কুল ছাত্রী গুরুতর আহত
প্রথম পাতা » জাতীয় » রায়পুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক স্কুল ছাত্রী গুরুতর আহত
৩৩ বার পঠিত
বুধবার ● ৫ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রায়পুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক স্কুল ছাত্রী গুরুতর আহত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

---

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া মোল্লার হাটে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্থানীয় মোল্লার হাট উচ্চ বিদ্যালয়ের এক স্কুল ছাত্রী গুরুতর আহত হয়েছে। বুধবার (৫আগষ্ট) সকালে কেরোয়া মোল্লার হাট সংলগ্ন লিটন মোল্লার বাড়ির সামনে রায়পুর - কাপিলাতলি সড়কে এ দুর্ঘটনা ঘটে।আহত স্কুল ছাত্রীর নাম ফাতেমা আক্তার প্রিয়া।সে স্থানীয় মোল্লার হাট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনির বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী। সে কেরোয়া ২নং ওয়ার্ডের ছায়েদ হাফেজের বাড়ির মৃত ইব্রাহিম বাবুলের ছোট মেয়ে।জানাগেছে সকাল বেলায় সে তার বান্ধবীর কাছ থেকে পড়ার বিষয়ে জানার জন্য একই এলাকার চুকানী বাড়িতে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে বন বিভাগের রেইনট্রি গাছের একটি মোটা ঢাল তার অতি নিকটে আকস্মিক ভাবে ভেঙ্গে বিদ্যুতের তারের উপর পড়ে তার ছিঁড়ে যায়।এ সময় সে তারে জড়িয়ে পড়ে।এতে তার পিঠ,পা ও হাত মারাত্মকভাবে ঝলসে যায়।ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মোল্লার হাটের ব্যবসায়ী লিটন মোল্লাসহ অন্যান্যরা তাকে উদ্ধার করে দ্রুত রায়পুর সরকারি হাসপাতালে পাঠায়। খবর পেয়ে তার স্বজনরা হাসপাতালে ছুটে যায়।রায়পুর হাসপাতাল থেকে তাকে লক্ষ্মীপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়।সেখানে অবস্থার অবনতি হলে লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।পরে তার স্বজনরা এম্বুলেন্স যোগে দ্রুত ঢাকায় নিয়ে যায়। অভিযোগ রয়েছে ১৯৯০ সালে উক্ত এলাকায় বিদ্যুৎ লাইন নির্মানকালীন সময়ের তারগুলো পরিবর্তন করার জন্য এলাকাবাসী বহুবার বিদ্যুৎ কর্তৃপক্ষকে অবহিত করেছিল।কিন্ত কর্তৃপক্ষ এতে কর্ণপাত করেননি। এ বিষয়ে মোল্লার হাট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মিজানুর রহমান মোল্লা ও সিনিয়র শিক্ষক আবদুল লতিফ বলেন, দীর্ঘ প্রায় ৪ যুগ আগে নির্মিত বিদ্যুৎ লাইনের তারগুলো অনেক পুরনো ও জীর্ণশীর্ণ। ছোটখাটো ডালপালা পড়লেও তার গুলো ছিড়ে যায়।কয়েক বছর আগেও এ রকম একটি দুর্ঘটনায় কয়ালবাড়ির সামনে কামাল হোসেন নামের এক ফেরিওয়ালার মর্মান্তিক মৃত্যু হয়েছিল।তা ছাড়া বিভিন্ন সময়ে সাগর্দী ও কেরোয়া এলাকায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে অনেকে হতাহত হয়েছিল। এ বিষয়ে রায়পুর পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শাহাদাত হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আজই ঘটনাস্থল পরিদর্শন করে জনস্বার্থে বিদ্যুৎ লাইনের উন্নয়ন ও গ্রাহকদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।





আর্কাইভ