বৃহস্পতিবার ● ১৫ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে জাল টাকাসহ গ্রেপ্তার-১
কমলনগরে জাল টাকাসহ গ্রেপ্তার-১
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে জাল টাকাসহ মো. হুমায়ুন (৫৪) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার ফজুমিয়ারহাট বাজার থেকে ৫হাজার পাঁচশ’ টাকাসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়। সে চরকাদিরা এলাকার চৈয়দ আহমদের ছেলে।
পুলিশ জানায়, হুমায়ুন জাল টাকা ভাঙাতে উপজেলার ফজুমিয়ারহাট বাজারের একটি ফার্মেসীতে যায়। ওই ফার্মেসীতে সে একহাজার টাকার একটি নোট দিয়ে কিছু ওষুধ কিনে। টাকা দেখে দোকান মালিকের সন্ধেহ হলে ওই নোটটি পরিবর্তন করে দিতে বলেন। তখন হুমায়ুন আরেকটি একহাজার টাকার নোট দেয়। দুই নোটের নাম্বার এক দেখে ফার্মেসী মালিক তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার শরীর তল্লাশী করলে ৫হাজার ৫শ’ টাকার জাল নোট পাওয়া যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাখন লাল রায় জানান, জাল টাকার মামলায় হুমায়ুনকে গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।





কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান 