শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ১৫ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে গাড়ি ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে গাড়ি ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
২১১৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৫ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে গাড়ি ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে জেলা আওয়ামীলীগের সভাপতির গাড়ি ভাঙচুরের মামলায় চরলরেন্স ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ হিরণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও চরলরেন্স ইউনিয়নের আনিছ পাঠানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ২১জুন স্থানীয় তোরাবগঞ্জ ইউনিয়র পরিষদ নির্বাচনে জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন। ওই সময় নৌকার প্রার্থী মির্জা আশরাফুর জামান রাসেল ও বিদ্রোহী প্রার্থী ফয়সাল আহমদ রতনের লোকজনের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার সময় জেলা সভাপতি গোলাম ফারুক পিংকুর গাড়িতে হামলা করা হয়। পরে পিংকুর ড্রাইভার মো. নিজাম উদ্দিন বাদি হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পীকে প্রধান করে মোট ৫৫জনের নামে মামলা করা হয়। ওই মামলায় আহসান উল্লাহ হিরণ ৪৭ নম্বর এজাহারভুক্ত আসামী।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাখন লাল রায় জানান, জেলা সভাপতির গাড়ি ভাঙচুরের মামলার আসামী হিরণকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 





চট্টগ্রাম এর আরও খবর

‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎

আর্কাইভ