শিরোনাম:
ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
রবিবার ● ২০ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাত পোহালেই কমলনগরের ৩ ইউপিতে ভোট
প্রথম পাতা » চট্টগ্রাম » রাত পোহালেই কমলনগরের ৩ ইউপিতে ভোট
১৫৪৪ বার পঠিত
রবিবার ● ২০ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাত পোহালেই কমলনগরের ৩ ইউপিতে ভোট

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

---

কমলনগর (লক্ষ্মীপুর) : আগামী কাল সোমবার রাত পোহালেই লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রথম দফায়  ৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হতে যাচ্ছে। ভোটকে কেন্দ্র করে প্রশসানের পক্ষ নিছিদ্র নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। গত দুই দিন আগ থেকে উপজেলায় অতিরিক্ত বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার মোতায়ন করা হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যপক প্রস্তুতি রয়েছে বলে উপজেলা রিটার্নিং কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, হাজিরহাটে ৯জন চেয়ারম্যান প্রার্থী, ১৬জন নারী সদস্য ও ৪৬জন সাধারণ সদস্য এবং চরফলকনে আটজন চেয়ারম্যান প্রার্থী, ১৩জন নারী সদস্য ও ৪৪জন সাধারণ সদস্য ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও তোরাবগঞ্জে আটজন চেয়ারম্যান প্রার্থী, ১৪জন নারী সদস্য ও ৩৫জন সাধারণ সদস্য ভোটের মাঠে রয়েছেন।

এদিকে হাজিরহাট, চরফলকন ও তোরাবগঞ্জের  ২৮টি ভোট কেন্দ্রে ১শ’ ৬৬টি বুথে ২৮হাজার একশ’৫৩ পুরুষ  ও ২৬হাজার ছয়শ’৮৫ নারী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আবহাওয়া এবং নির্বাচনের সুষ্ঠ পরিবেশ থাকলে ভোট কেন্দ্র ব্যাপক উপস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক জানান, জনগনের ভোটাধিকার প্রয়োগের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে সকল ধরণের প্রস্তুতি রয়েছে। যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর  রয়েছেন।

 

 





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎ ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ
রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব

আর্কাইভ