রবিবার ● ২০ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ৩৭০ অসহায় পরিবারের মাঝে ঘরের দলিল হস্তান্তর
কমলনগরে ৩৭০ অসহায় পরিবারের মাঝে ঘরের দলিল হস্তান্তর
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে ভূমিহীন ও গৃহহীন অসহায় ৩৭০ পরিবারের মধ্যে ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে। বোরবার সকালে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামের আশ্রায়ন কেন্দ্রে একটি অনুষ্ঠানের মাধ্যমে এ দলিল হস্তান্তর করা হয়। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে সারা বাংলাদেশে দ্বিতীয় পর্যায়ে এসব পরিবারকে মুজিববর্ষের উপহার হিসেবে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন আকন্দ। সহকারী কমিশনার পুদম পুষ্প চাকমার সঞ্চালনায অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম নুরুল আমিন মাষ্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবু তাহের, মো. সফিক উদ্দিন, পাটারিরহাট ইউপি চেয়ারম্যান একেএম নুরুল আমিন রাজু ও চরকাদিরা ইউপি চেয়ারম্যান মাও. খালেদ সাইফুল্লাহ প্রমুখ।





রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি দখলের চেষ্টা, থানায় অভিযোগ 