শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
ঢাকা : রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮-১০ অক্টোবর অনুষ্ঠিতব্য দ্বিতীয় গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬-এ বাংলাদেশের এডটেক খাতের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন আইসিটি বাংলা ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাজাদুর রহমান রবিন।
এবারের ফোরামে বিশ্বের প্রায় ১১০টি দেশ থেকে ৭৫০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নেবেন। তাঁদের মধ্যে বাংলাদেশের উদীয়মান এডটেক প্রতিষ্ঠান আইসিটি বাংলাকে প্রতিনিধিত্ব করবেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সন্তান মাজাদুর রহমান রবিন।
তিন দিনের এ আয়োজনে ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, প্রযুক্তিগত অবকাঠামো, শিক্ষাপ্রযুক্তি, স্মার্ট নগর, ডিজিটাল অর্থনীতি, উদ্ভাবন এবং আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতা নিয়ে প্রায় ৪০টি আলোচনা ও কার্যক্রম অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে থাকবে উচ্চপর্যায়ের অধিবেশন, ব্যবসায়িক আলোচনা, শিক্ষামূলক কর্মশালা, ব্যবহারিক প্রশিক্ষণ, ব্যবসায়িক সংযোগ, প্রযুক্তি প্রদর্শনী এবং আন্তর্জাতিক অংশীদারত্বের সুযোগ।
গ্লোবাল ডিজিটাল ফোরামটি রাশিয়ার বৃহৎ প্রযুক্তি আয়োজন “ডিজিটাল সলিউশনস”-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, বৃহৎ ওই প্রযুক্তি আয়োজনে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন উপস্থিত থাকবেন।
আইসিটি বাংলা একটি প্রযুক্তিনির্ভর শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং, ভিডিও ইডিটিং সহ ফ্রীল্যান্সিং, জব সেক্টর নিয়ে বিভিন্ন বিষয়ে অনলাইনে প্রশিক্ষণ দিয়ে থাকে।
রবিনের নেতৃত্বে আইসিটি বাংলা ইতোমধ্যে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্প থেকে ১০ লাখ টাকার অনুদান পেয়েছে। প্রতিষ্ঠানটি অরেঞ্জ কর্নারস বাংলাদেশ থেকে ৫০০০ মার্কিন ডলারের অনুদানসহ সফলভাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। এ ছাড়া এক্সেলারেটিং বাংলাদেশে শীর্ষ ৫০ উদ্যোগের একটি হিসেবে নির্বাচিত হয়েছিল আইসিটি বাংলা।
২০২৬ সালের জানুয়ারিতে দেশের “দ্রুত বর্ধনশীল এডটেক প্ল্যাটফর্ম” হিসেবে আইসিটি বাংলা ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডস ৩.০ স্বীকৃতি অর্জন করে। ৪৮টির বেশি দেশের ১৬ হাজারের বেশি শিক্ষার্থীর আইসিটি বাংলা কমিউনিটির জন্য এই অংশগ্রহণ গর্বের একটি আন্তর্জাতিক পদক্ষেপ। মাজাদুর রহমান রবিনের হাত ধরে বাংলাদেশের এডটেক, ডিজিটাল দক্ষতা এবং তরুণদের সম্ভাবনার গল্প পৌঁছে যাক বিশ্বমঞ্চে।





সৌদিআরবে দেলোয়ার এন্ড বিন মোস্তফা ট্রাভেল এজেন্সীর উদ্বোধন
যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী কোয়ান্টাম পদার্থবিদ্যার নতুন দিগন্ত খুলে দিয়ে পেলেন নোবেল
আমেরিকা পুরোপুরি প্রস্তুত প্রথম মহিলা প্রেসিডেন্টকে গ্রহণ করতে
যে অঞ্চলের বাসিন্দারা সবাই চলাচল করেন বিমানে
রাজনীতিবিদের সুন্দরী বউ ২৫০ কোটি টাকা নিয়ে ইউক্রেন ছাড়ল
‘সমালোচকদের ওপর কঠোর বাংলাদেশ সরকার’
চালকবিহীন জাহাজ চালু করল নরওয়ে
প্রেসিডেন্টের দায়িত্বে কমলা বাইডেন
নিউইয়র্কে ইতিহাস গড়লেন বাংলাদেশি দুই নারী সোমা ও শাহানা 