শিরোনাম:
●   কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ●   কমলনগরে ৭ দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি ‎ ●   কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ ●   কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ ●   কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল ●   ‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎ ●   উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎ ●   কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ
ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২
---

Newsadvance24
বুধবার ● ৯ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে খাল দখল করে ভবন নির্মাণ করছে মহিলা ভাইস চেয়ারম্যান
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে খাল দখল করে ভবন নির্মাণ করছে মহিলা ভাইস চেয়ারম্যান
১৭৬৪ বার পঠিত
বুধবার ● ৯ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে খাল দখল করে ভবন নির্মাণ করছে মহিলা ভাইস চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে খাল দখল করে ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যার রোকসানা আক্তার রুক্সি চরলরেন্স বাজারের পাশে খাটাখালী খাল দখল করে এ ভবন নির্মাণ করছেন। এ ঘটনায় দখলের অভিযোগ এনে ওই এলাকার মো. বাহার নামের এক ব্যাক্তি রোকসানা আক্তার ও তার স্বামী মো. গিয়াস উদ্দিনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। এছাড়াও ওই খালের পাড় থেকে  ৩লক্ষাধিক টাকা মূল্যের ৫টি করই গাছ বিক্রি করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে উপজেলা বন কর্মকর্তা মো. আব্দুল কাদেরকে নির্দেশ দেন।

জানা যায়, মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী মো. গিয়াস উদ্দিন উপজেলার চরলরেন্স বাজারের পূর্ব পাশে একটি টিনসেট বাসা নির্মাণ করে দীর্ঘ দিন থেকে বসবাস করে আসছেন। সম্প্রতি তিনি তার বাসার পাশে খাটাখালী খাল দখল করে ৫তলা ফাউন্ডেশনের একটি ভবন নিমাণ করছেন। ভবন নির্মাণ করতে খালের পাশে তিন লক্ষাধিক টাকা মূল্যের ৫টি করই গাছ বিক্রি করে দিয়েছেন।

এভাবে উপজেলার জারিরদোনা খাল, নাকশিয়ার খাল, এমপির খাল, তুলাতলী খালসহ প্রায়ই খালে দখলের মহোৎসব চলছে। দখলদাররা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে সরাসরি কথা বলতে কেউ সাহস পাচ্ছে না। খালগুলো দখল হয়ে যাওয়া বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বাড়ছে জলাবদ্ধতা। জলবদ্ধতার কারণে কৃষি নির্ভর এ এলাকায় সয়াবিন মরিচ, বাদাম, আউশ, আমনসহ ফসলের ব্যপক ক্ষতি হচ্ছে। ফলে কৃষক প্রতিদিন ধার দেনা করে সহায় সম্বল হারাচ্ছে। আর এক শ্রেণির আসাধুরা আঙ্গল ফুলে কলা গাছ হচ্ছে। যারের এ বিষয়ে দেখভাল করার কথা; তাদের উদাসীনতায় দখলের এ মহোৎসব চলছে বলে বিশেষ মহল দাবী করছেন।

এ বিষয়ে মহিলা ভাইস চেয়াম্যানের স্বামী আওয়ামীলীগ নোতা মো. গিয়াস উদ্দিন জানান, বাসার টয়লেট নির্মাণের জন্য খালের সামান্য কিছু অংশ তিনি দখল করছেন।

এদিকে কমলনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার রুক্সি জানান, আমি আমার নিজের জায়গায় ঘর করছি। একটি পক্ষ আমার সাথে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়ে আমার বিরুদ্ধে ইউএনও অফিসে খাল দখলের অভিযোগ দিয়েছে।

উপজেলা বন কর্মকর্তা মো. আব্দুল কাদের জানান, খাল দখল ও সরকারী গাছ কেটে নেওয়ার অভিযোগটি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে নির্দেশ দিয়েছেন। তিনি সরজমিন পরিদর্শনে গিয়ে খালে গাছের অনেকগুলো গুড়ি পড়ে থাকতে দেখেছেন। কোন জায়গা থেকে গাছ কেটে নেয়া হয়েছে এর নির্দেশনা তিনি পাননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, অভিযোগ পেয়ে তদন্তের জন্য উপজেলা বন কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়েছে। তদন্ত রির্পোটের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
কমলনগরে ৭ দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি  ‎ কমলনগরে ৭ দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি ‎
কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ
কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ
কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎ ‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎
উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার  অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎ উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎
কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ
‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ
কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎ কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

আর্কাইভ