শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » ৭১ এর চেতনা বিক্রি করার মত আমরা জুলাই চেতনাকে নষ্ট হতে দিব না: হুইপ নিজান ‎
প্রথম পাতা » চট্টগ্রাম » ৭১ এর চেতনা বিক্রি করার মত আমরা জুলাই চেতনাকে নষ্ট হতে দিব না: হুইপ নিজান ‎
২১১ বার পঠিত
বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৭১ এর চেতনা বিক্রি করার মত আমরা জুলাই চেতনাকে নষ্ট হতে দিব না: হুইপ নিজান ‎

কমলনগর (লক্ষ্মীপুর)  প্রতিনিধি

---

জাতীয় সংসদের হুইফ লক্ষ্মীপুর - ৪ (রামগতি- কমলনগর) আসনের সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন ৭১ এর চেতনাকে বিক্রি করে একটি দল বহুদিন খেয়ে গেছে। আমরা কিন্তু ওই দলের মত জুলাই চেতনাকে নষ্ট হতে দিবনা। জুলাই যুদ্ধে যারা শহিদ হয়েছে আবার অনেকে পঙ্গু হয়েও এ দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেছেন; এ রাষ্ট্র জুলাই যোদ্ধাদের কাছে ঋণী।  বৃহস্পতিবার দুপুরে কমলনগর উপজেলার পাটারিরহাট ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় জুলাই যোদ্ধা শহিদ মাজহারুল ইসলাম (মাসরুর) সড়কের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

‎তিনি বলেন, হাসিনা সরকারের মত সৈরতন্ত্র কায়েম করে আগামী দিনে কেউ আর বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না; এটা জুলাই যোদ্ধারা শিখেয়েছেন। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে জুলাই যোদ্ধাদের বাংলাদেশ,  সকলে মিলে এক সাথে থাকার বাংলাদেশ।

‎নিজান বলেন,  প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান অনিয়ম, দুর্নীতি,  লুটপাট বন্ধে কঠিন পদক্ষেপ নিচ্ছেন। এ লুটপাট দুর্নীতি বন্ধে সকলের সহযোগিতা প্রয়োজন। এর জন্য তরুন সমাজকে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মের লোকজন আরেকটু এগিয়ে আসে তাহলেই শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া সম্ভব। তিনি আরো বলেন জুলাই যোদ্ধাদের সঠিক তালিকা হয়েছে। আগামী দিনে জুলাই যোদ্ধাদের পরিবার রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা পাবে।

‎  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামানের সভাপতিত্বে ওই সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোছাইন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফরিদুল আলম,  উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন ও প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, জুলাই যোদ্ধা

‎জুনাইদ হোসেন ও মাওলানা আব্বাস হোসেন।

‎এর আগে সাংসদ আশরাফ উদ্দিন নিজান উপজেলা পরিষদের স্পন্দন সম্মেলনে কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে অসহায় দুস্থ্যদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও গাছের চারা বিতরণ করা হয়।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
কমলনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)’র কমিটি গঠন ‎ কমলনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)’র কমিটি গঠন ‎
কমলনগরে চাঁদার দাবিতে নির্মাণধীন দোকানঘর ভাঙচুর, আহত-৪, মামলা ‎ কমলনগরে চাঁদার দাবিতে নির্মাণধীন দোকানঘর ভাঙচুর, আহত-৪, মামলা ‎
কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎ ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎

আর্কাইভ