বৃহস্পতিবার ● ১৮ জুন ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে সংবাদপত্র এজেন্ট নুর নবীর ইন্তেকাল
কমলনগরে সংবাদপত্র এজেন্ট নুর নবীর ইন্তেকাল
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সংবাদপত্র এজেন্সি মেসার্স নবী স্টোরের স্বত্তাধিকারী ও হাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: নুর নবী (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তিনি দুই ছেলে, ৩ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নুরনবী ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মো: নুর নবীর ইন্তেকালে কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠুসহ বাজার ব্যবসায়ী সমিতি, শিক্ষক নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। এছাড়াও মরহুমের রূহের মাগফেরাত কামনা এবং একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সবাই।





কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ
রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব
কমলনগরে পুড়ে ছাই একটি জেলে পরিবারে স্বপ্ন
লক্ষ্মীপুরে ভেজাল ঘি’র কারখানায় অভিযান, ৩লাখ টাকা জরিমানা
কমলনগরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা
রায়পুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, ২ ফার্মেসিকে জরিমানা 