সোমবার ● ১৮ মে ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে কামিল ও ফাজিল নবীন শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠান
কমলনগরে কামিল ও ফাজিল নবীন শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠান
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার কামিল (১ম পর্ব) ও ফাজিল (১ম বর্ষের) নবীন শিক্ষার্থীদের ছবক ও দোয়া অনুষ্ঠান হয়েছে। সোমবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে এ ছবক ও দোয়ার অনুষ্ঠান হয়।
হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ওই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রখ্যাত আলেম মাওলানা জায়েদ হোছাইন ফারুকী, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, মাদ্রাসা গভর্নিং বডির সহসভাপতি আক্তার হোসেন মিলন, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, ইসলামী ব্যাংক হাজিরহাট শাখার ম্যানেজার মাসুম হোসেন, প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, ওই মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মাহবুবুর রহমান ও মাওলানা হাসানসহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।





ওমানে কমলনগরের রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
কমলনগরে সুশেন মন্ডল স্মৃতি পাঠাগারের উদ্বোধন
কমলনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী
কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল 