বৃহস্পতিবার ● ৭ মে ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র
কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র
ইউছুফ আলী মিঠু, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : মা জান্নাত আক্তার মারা গেছেন ৫মাস আগে। বাবা দ্বিতীয় বিয়ে করেছেন নতুন সংসার। তাই উপযুক্ত মেয়ের বিয়ে দেয়ার দায়িত্ব এখন এলাকাবাসীর। কমলনগর উপজেলার চরমার্টিন এলাকার এক ছেলের সাথে বিয়ের কথা পাকাপোক্ত। কোরবানের ঈদের পরে উঠিয়ে নিয়ে যাবে শ্বশুর বাড়ি। কিন্তু বিয়ের পিঁড়িতে বসা হলো না লক্ষীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের তরুনী লিমা আক্তারের। বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে নিহত হয় সে। লিমা কোরআনে হাফেজ। পড়ছেন ফজুমিয়ারহাট মা আয়েশা সিদ্দিক (রা) মহিলা মাদ্রাসায়। সে হাজিরহাট ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড সাতদরুন এলাকার আবদুর রব হাওলাদার বাড়ীর মো. ইউছুপ আলী খোকন এর মেয়ে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার চাচা নিজাম উদ্দিন ক্ষেতে সয়াবিন তুলছিলেন। বেলা আড়াইটার দিকে লিমা চাচাকে দেখতে যান। ওই সময় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিলো। এর মধ্যে আকস্মিক বজ্রপাতে তার শরীরে আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজন লিমাকে দ্রুত স্থানীয় ফজুমিয়ারহাট একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফরিদুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।





কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ
রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব
কমলনগরে পুড়ে ছাই একটি জেলে পরিবারে স্বপ্ন
লক্ষ্মীপুরে ভেজাল ঘি’র কারখানায় অভিযান, ৩লাখ টাকা জরিমানা
কমলনগরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা
রায়পুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, ২ ফার্মেসিকে জরিমানা 