শিরোনাম:
ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
রবিবার ● ২২ মার্চ ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ৭ দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি ‎
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ৭ দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি ‎
৩৫০ বার পঠিত
রবিবার ● ২২ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে ৭ দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি ‎

‎কমলনগর (লক্ষ্মীপুর)  প্রতিনিধি

‎---

লক্ষ্মীপুরের কমলনগরে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগট টাকা ও দোকানের মালামাল পুড়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়িরা। শনিবার ( ২১ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার তোরাবগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

‎খবর পেয়ে কমলনগর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও বাজারের ব্যবসায়িরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো,  হাজী হাসেম স্টোর, আমিন ভ্যারাইটিজ, বেবী শপ, মেঘনা শপিং কমপ্লেক্স, জনতা টেইলার্স এন্ড ক্লথ স্টোর এবং দুটি স্বর্ণকার দোকান। এসব দোকানের অন্তত দুই কোটি টাকার মালামাল পুড়ছে বলে জানিয়েছে, কমলনগর ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

‎এদিকে আগুন থেকে রক্ষা পেতে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা তাদের দোকানের মালামাল বের করলে এতে অনেক মালামাল চুরি হয়।

‎ওই বাজারের ফলোয়ান ট্রেডার্সের মালিক আলা উদ্দিন জানান, তার ঔষধ দোকানের মালামাল বের করলে অন্তত সাড়ে পাঁচ লাখ টাকার ঔষধ চুরি হয়েছে।

‎কমলনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাকিবুল আহসান জানায়, খবর পেয়ে একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কি পরিমান ক্ষতি হয়েছে তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে দোকানসহ মালামাল পুড়ে ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তিনি।





চট্টগ্রাম এর আরও খবর

উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই

আর্কাইভ