সোমবার ● ২৩ মার্চ ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
লক্ষ্মীপুরের কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। সোমবার সকালে উপজেলার ফাজিল ব্যাপারিরহাট সুফিয়া দারুল আমান ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা এ ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার মো. ইউনুছের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা আশরাফুজ্জান রাসেল, ওই মাদ্রাসার সুপার মকবুল আহমেদ, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সহিদ, দাতা সদস্য আবদুস সহিদ,
সহকারি সুপার আবদুল ওহাব, সিনিয়র শিক্ষক মহি উদ্দিন, সহকারী মৌলভি লোকমানুর রহমান,সাবেক শিক্ষক মৌলভি শাহাদাত হোসেন, নুর মোহাম্মদ, তোরাবগঞ্জ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আরিফ হোসেন, ডা. আবদুজ্জাহের, ছাত্রদলের সদস্য সচিব জাপর আহমেদ ভূইয়া, সাবেক শিক্ষার্থী ইব্রাহিম সবুজ, মো ফারুক হোসেন, মো মুসলিম, মো মনির, আল আমিন, ফরহাদ হোসেন ও ফয়সাল আহমেদ রতন প্রমুখ।





কমলনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী
কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা 