শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » ভারত আর আমেরিকার ইনসাফ আমরা চাই না : মুফতী রেজাউল করিম ‎
প্রথম পাতা » চট্টগ্রাম » ভারত আর আমেরিকার ইনসাফ আমরা চাই না : মুফতী রেজাউল করিম ‎
২৮৫ বার পঠিত
রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারত আর আমেরিকার ইনসাফ আমরা চাই না : মুফতী রেজাউল করিম ‎

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী  রেজাউল করিম বলেছেন, জামায়াত নাকি ক্ষমতায় গিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় । আমি জামায়াতের উদ্দেশ্যে বলছি ; আপনারা ক্ষমতা গেলে কোন ইমসাফ কায়েম করবেন? ভারতের ইনসাফ নাকি আমেরিকার। গোপনে আমেরিকার সাথে বসে ইনসাফ বাস্তবায়ন করবেন; ওই ইনসাফ বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আজকে বাংলাদেশে একটাই দল রয়েছে যে দল ইনসাফ ও শরীআহ মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চায় ইসলামী নীতি আদর্শ।  আগামী দিনে সেই ইনসাফের প্রতিক হাতপাখা।

‎রোববার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনে কমলনগরে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতিকের প্রার্থী খালেদ সাইফুল্লাহ’র নির্বাচনী জনসভায় তিনি  এসব কথা বলেন।

‎তিনি আরো বলেন, সকলের শাসন এ দেশের মানুষ দেখেছে। ক্ষমতায় গেলে সবাই হনুমান হয়ে যায়।  আর শরীআহ এবং ইসলামের কথা  শুনলে অনেকেই ভয় পায়। আসলে ইসলাম শব্দের অর্থ শান্তি। আর এ শান্তির প্রতীক হাতপাখা। ইসলামী আন্দোলনকের আল্লাহ যদি কবুল করে ৫৪ বছরের  ইতিহাস ৫৪ মাস নয়, ৫৪দিনেই পরিবর্তন হবে ইনশাআল্লাহ ।

‎রেজাউল করিম  বলেন, আমাদের প্রার্থী  খালেদ সাইফুল্লাহ। যার কথা নতুন করে বলার প্রয়োজন নেই। তিনি দুই বার ইউপি চেয়ারম্যান এবং এক বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কোন দুর্নীতির আঁচড় তার গায়ে লাগেনি। এই রামগতি-কমলনগরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে খালেদ সাইফুল্লাহ’র বিকল্প নেই।  তাই আমাদের প্রার্থীকে  আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। তাকে  নির্বাচিত করে সংসদে পাঠালে তিনি লাঠি নিয়ে যাবেন। ওই লাঠি দিয়েই ঘুষ দুর্নীতি ভুত তাড়াবো আমরা। এ সময় আরো উপস্থিত ছিলেন,  ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা সভাপতি ক্যাপ্টেন ইব্রাহিম,  ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান মাহমুদী, মুফতী শরীফুল ইসলাম জেলা কার্যনির্বাহী সদস্য ও নির্বাচন পরিচালক, যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী একেএম আব্দুজ জাহের আরেফী, লক্ষ্মীপুর জেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ শোরাফ উদ্দিন স্বপন, মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎ ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ
রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব

আর্কাইভ