শুক্রবার ● ১৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ির মৃত্যু
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ির মৃত্যু
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
লক্ষ্মীপুরের কমলনগরে কার্গোভ্যানের ধাক্কায় মো. নুরুল আমিন (৬০) নামে এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বৃন্দাবন স্কুল মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে হাজিরহাট ইউনিয়নের আলী আহাম্মদ মাঝি বাড়ীর মৃত আবদুল মতলবের ছেলে এবং স্থানীয় করুনানগর বাজারের ভুষামালের ব্যবসায়ি।
হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইয়াছিন আরাফাত জানান, স্থানীয় করুনানগর বাজারের ভুষামালের ব্যবসায়ি নুরুল আমিন বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি কার্গোভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক কার্গোভ্যানটি আটক করা সম্ভব হয়নি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।





মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা 