রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের কর্মবিরতি
কমলনগরে ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের কর্মবিরতি
কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
১০ম গ্রেডের দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ২ঘন্টা ব্যাপী এ কর্মবিরতি পালন করেন তারা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট মো. মাসুুদুর রহমানের নেতৃত্বে কর্মবিরতিতে অংশগ্রহণ করেন মেডিকেল টেকনোলজিস্ট নিয়াজ মোরশেদ, ফার্মাসিস্ট মো. বিপ্লব হোসেন।
ওই সময় তারা বলেন, গত ৩৪ বছর থেকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা তাদের পূর্ণসম্মান ও অধিকার নিয়ে ১০ম গ্রেডের জন্য আন্দোলন করে যাচ্ছেন। সরকার সকল যায়গা ডিপ্লোমা অর্জনে সবাইকে ১০ম গ্রেড দিলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অবমুল্যায়িত । তারা তাদের প্রাপ্ত অধিকার ১০ম গ্রেড বাস্তবায়ন না পাওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবেন। এবং তাদের বক্তব্য হচ্ছে আজকে দাবি আদায় না হলে আরো কর্মসূচি ঘোষনা করবেন তারা। ওই সময় সরকারকে হুশিয়ারি দিয়ে বলেন আগামী বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি ও বৃহস্পতিবার কমপ্লিট শাট-ডাউন পালন করার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে তাদের।





মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 