শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২
---

Newsadvance24
রবিবার ● ৯ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রামগতি-কমলনগরে কোন চাঁদাবাজ ও সন্ত্রাসী থাকবে না : তানিয়া রব
প্রথম পাতা » চট্টগ্রাম » রামগতি-কমলনগরে কোন চাঁদাবাজ ও সন্ত্রাসী থাকবে না : তানিয়া রব
২৬৮ বার পঠিত
রবিবার ● ৯ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রামগতি-কমলনগরে কোন চাঁদাবাজ ও সন্ত্রাসী থাকবে না : তানিয়া রব

‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

---

জাতীয় সমাজ তান্ত্রিক দল-জেএসডি’র সহসভাপতি লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জোটের প্রার্থী মিসেস তানিয়া রব বলেছেন,  ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতা জীবন দিয়ে অপশক্তির হাত থেকে এ দেশকে রক্ষা করেছে। তারপর থেকে আমরা কি দেখছি। প্রতিটি ঘাটে চাঁদাবাজি হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম চলছে। এ ভাবেতো চলতে দেয়া যায়না। আমি আপনাদের ওয়াদা দিয়ে যাচ্ছি রামগতি ও কমলনগরে কোন চাঁদাবাজ এবং সন্ত্রাসের জায়গা হবে না। এ অঞ্চল হবে চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত। রোববার দুপুরে কমলনগর উপজেলার মতিরহাট কোডেক কলোনিতে মহিলা সমাবেশে তিনি এ সব কথা বলেন।

‎তিনি আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ১৫ বছর ক্ষমতায় থেকে উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুট পাট করেছে। কিন্তু এ অঞ্চলে দৃশ্যমান কোন উন্নয়ন দেখাতে পারেনি। আমরা এ দেশের জীবন যাত্রার মানোন্নয়নে টেকসই উন্নয়ন চাই। আপনাদের নেতা আ স ম আবদুর রব ৪০ বছর আগে নদী ভাঙনের হাত রক্ষার জন্য মতিরহাট বাজারে পরীক্ষামূলক ব্লক বাঁধ দিয়েছে; তা আজো দৃশ্যমান। এর পরে বিগত সরকারগুলো  উন্নয়নের নামে পুকুর চুরি করেছে। মানুষের পকেট কেটে উন্নয়নের নামে লুটপাট হবে তা আর হতে দেয়া যাবে না।

‎মিসেস রব বলেন, আপনাদের নেতা আ স ম রব সাহেব অসুস্থ। তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে আমি এসেছি। আপনারা রব সাহেবের হাতকে শক্তিশালী করতে আমাকে তারা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। বিগত দিনে আপনারা টাকা ছাড়া সরকারের কোন সেবা পাননি। আমি কথা দিয়ে যাচ্ছি মা বোনদের জন্য সরকারের কোন সেবা পেতে টাকা দিতে হবে না। আপনাদের ন্যায্য দাবি আদায় আমি সব সময় কাজ করে যাবো ইনশাআল্লাহ।

‎উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, রব পুত্র রাহিম রব, জেএসডি কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ফারজানা জামান দিবা, লক্ষ্মীপুর জেলা জেএসডির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাবুল, উপজেলা জেএসডির সহসভাপতি খোরশেদ আলম মেম্বার, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার, যুবপরিষদের আহবায়ক মাহমুদুর রহমান বেলাল, যুগ্ম আহবায়ক শিব্বির মাহমুদ দেওয়ান ও আবুল বাছেত খোকন প্রমুখ।





চট্টগ্রাম এর আরও খবর

ঘুষ-দুর্নীতি বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই :  এ আর হাফিজ উল্লাহ ‎ ঘুষ-দুর্নীতি বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই : এ আর হাফিজ উল্লাহ ‎
ভারত আর আমেরিকার ইনসাফ আমরা চাই না : মুফতী রেজাউল করিম ‎ ভারত আর আমেরিকার ইনসাফ আমরা চাই না : মুফতী রেজাউল করিম ‎
জমায়াত ভোটের এক দিন আগেও শরীহা আইন সমর্থন করলে জোটের সম্ভাবনা থাকবে : খালেদ সাইফুল্লাহ ‎ জমায়াত ভোটের এক দিন আগেও শরীহা আইন সমর্থন করলে জোটের সম্ভাবনা থাকবে : খালেদ সাইফুল্লাহ ‎
কমলনগরে  জামায়াত কর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, বিক্ষোভ কমলনগরে জামায়াত কর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, বিক্ষোভ
কমলনগরে নিখোঁজেের ৩দিন পর জামায়াত কর্মীর মরদেহ উদ্ধার ‎ কমলনগরে নিখোঁজেের ৩দিন পর জামায়াত কর্মীর মরদেহ উদ্ধার ‎
‎লক্ষ্মীপুর-৪ আসনে ৬ প্রার্থীর মধ্যে ‎ মনোনয়ন পত্র বৈধ ‎ ‎লক্ষ্মীপুর-৪ আসনে ৬ প্রার্থীর মধ্যে ‎ মনোনয়ন পত্র বৈধ ‎
‎কমলনগরে সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে অন্য সন্তানদের বাঁধা ‎কমলনগরে সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে অন্য সন্তানদের বাঁধা
লক্ষ্মীপুর-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র জমা ‎ লক্ষ্মীপুর-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র জমা ‎
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জোট প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ ‎ লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জোট প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ ‎
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ির মৃত্যু ‎ কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ির মৃত্যু ‎

আর্কাইভ