সোমবার ● ১৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরপ বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহের উদ্বোধন
কমলনগরপ বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহের উদ্বোধন
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলা মৎস্য বিভাগ একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদের স্পন্দন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান, কৃষি কর্মকর্তা ইকতারুল ইসলাম,প্রাণি সম্পদ কর্মকর্তা ডা ইসমাইল হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা আবদুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধারণ সম্পাদক মো ফয়েজ, জাতীয় মৎস্য জীবি সমিতির সদস্য এবিএম সিদ্দিক ফকির, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্য জীবি সমিতি সাধারণ সম্পাদক আবুল কালাম মাঝি, সফল মৎস্য চাষী কবির হোসেন হাওলাদার প্রমূখ। সভা শেষে দুই জন সফল মৎস্য চাষীকে সন্মাননা দেওয়া হয়।





সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী
কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা
কমলনগরে ব্যবসায়ি অপহরণ 