শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
শুক্রবার ● ২২ আগস্ট ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ফ্যাসিবাদের পুনরুত্থান রুখে দেবে ছাত্র সমাজ : আ স ম রব
প্রথম পাতা » চট্টগ্রাম » ফ্যাসিবাদের পুনরুত্থান রুখে দেবে ছাত্র সমাজ : আ স ম রব
৬১৫ বার পঠিত
শুক্রবার ● ২২ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফ্যাসিবাদের পুনরুত্থান রুখে দেবে ছাত্র সমাজ : আ স ম রব

নিজস্ব প্রতিনিধি,  নিউজ এ্যাডভান্স

---

ঢাকা : ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আ স ম আবদুর রব বলেন -

রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের পর আবার ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। তবে সংগ্রামী ছাত্র সমাজ বাংলাদেশের বুক থেকে পতিত ফ্যাসিবাদের পুনরুত্থান বা ফ্যাসিবাদী ব্যবস্থার ধারক বাহকদের যে কোনো চক্রান্ত রুখে দেবে। তাই ছাত্র সমাজকে আরও সচেতন, সোচ্চার ও ঐক্যবদ্ধ থাকতে হবে; নতুবা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্নকে নস্যাৎ করে দিতে পারে।

বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) এর প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আ স ম আবদুর রব বলেন, “বর্তমান প্রেক্ষাপটে, যখন সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বিপজ্জনকভাবে বেড়ে চলেছে, তখন বৈষম্যহীন, সার্বজনীন ও গণমুখী শিক্ষা কেবল শিক্ষার্থীর নয়, সমগ্র জাতির মুক্তি ও ক্ষমতায়নের চাবিকাঠি। গণমুখী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞান, নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও সমালোচনামূলক চিন্তা বিকশিত হবে। তাই ফ্যাসিবাদী শাসন কাঠামো পরিবর্তন করে অংশীদারিত্বভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রশ্নেও শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকা গ্রহন করতে হবে।

আ স ম আবদুর রব ছাত্র সমাজের উদ্দেশ্যে আরও বলেন “আসুন আমরা একযোগে শপথ গ্রহন করি-শিক্ষা হতে হবে সম্পূর্ণ গণমুখী, বৈষম্যহীন এবং আমাদের জাতীয় অগ্রগতির বাহক।

শুক্রবার সকালে উত্তরাস্থ বাসভবনে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, বৈষম্যহীন, সার্বজনীন ও গণমুখী শিক্ষা কেবল চাকরির জন্য নয়। এটি শিক্ষার্থীর মানবিকতা, ন্যায়বোধ, বিজ্ঞানমনস্কতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জেএসডির স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব বলেন - ছাত্রসমাজের ঐক্য, সচেতনতা ও সংগ্রামী আন্দোলনের মধ্য দিয়ে এমন শিক্ষাব্যবস্থা প্রবর্তন করতে হবে যা দেশের সমৃদ্ধি এবং ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠা ও অগ্রগতির ভিত্তি হবে।

কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি তানজিদুর রহমান পিয়াস। ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্যাহ্ আল রাফিনের পরিচালনায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর প্রতিনিধি রাকিবুল ইসলাম শান্ত, নাবিলা সুলতানা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়,জেবিন আক্তার সুজানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ফাহাদ আহমেদ ফরহাদ সরকারি আকবর আলী কলেজ, সিরাজগঞ্জ,আকবর হোসেন, রাকিবুল হাসান তুষার, আহবায়ক নারায়ণগঞ্জ জেলা

সাবেক ছাত্রনেতা কামাল উদ্দিন পাটোয়ারী, এড.সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোহাম্মদ আমির উদ্দিন,আবদুল্যাহ আল তারেক,এস এম শামসুল আলম নিক্সন,মোশাররফ হোসেন মন্টু,কামরুল আহসান অপু, বোরহান উদ্দিন চৌধুরী রোমান, আজম খান,আবদুল বাতেন বিপ্লব প্রমুখ।

প্রতিনিধি সম্মেলন  শেষে ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

ওই সময় মোসলেহ উদ্দিন বিজয়কে সভাপতি, নাবিলা সুলতানাকে সাধারণ, মোহাম্মদ শাহরিয়ার আলম

সৌখিন, জেবিন আকতার,শুভ্র দেবনাথ শুভ, তামিম চৌধুরী,নাহিদ হাসান রিমনকে সহ-সভাপতি,জাহিদ হাসানকে যুগ্ম সাধারণ সম্পাদক,আসিফুল ইসলাম রিয়াজকে সাংগঠনিক সম্পাদক, ইমতিয়াজ আহমেদ সিয়ামকে দপ্তর সম্পাদক, সাইফ তাসলিম চৌধুরীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক,মিনহাজুল ইসলাম রাজুকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ