শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২
---

Newsadvance24
রবিবার ● ১০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে বিনামূল্যে ২৯শ’ চক্ষু রোগীকে চিকিৎসা দিয়েছেন জামায়াত ‎
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে বিনামূল্যে ২৯শ’ চক্ষু রোগীকে চিকিৎসা দিয়েছেন জামায়াত ‎
৮৭২ বার পঠিত
রবিবার ● ১০ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে বিনামূল্যে ২৯শ’ চক্ষু রোগীকে চিকিৎসা দিয়েছেন জামায়াত ‎

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরের বিভিন্ন ইউনিয়নে ২৯শ’ ৫০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছেন জামায়াত ইসলামী বাংলাদেশ। গত ২৬ ই জুলাই থেকে ৯ই আগস্ট পর্যন্ত এ চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে ২১৮ রোগীর চোখের ছানি অপারেশনসহ ৭শ’৫০জন রোগীকে চশমা বিতরণ করা হয়। এ চিকিৎসা সেবায় কমলনগর ভিশন সেন্টারের চিকিৎসক আবু সাঈদ সিদ্দীক (রায়হান)সহ ১২জনের একটি ট্রিম কাজ করেছে।

‎দলীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই পাটারির হাট, ২৭ জুলাই চর ফলকন ইউনিয়নে, ২৯ জুলাই সাহেবের হাট, ১আগষ্ট চর মার্টিন ৬ ও ৭ আগষ্ট হাজিরহাট ইউনিয়নে বিনামূল্যের চিকিৎসা সেবা দেওয়া হয়।

‎এই চিকিৎসা ব্যয়ে সার্বিক  সহযোগিতা করেন, হাজিরহাট ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আবদুল্লাহ মারজান রোম্মান, পাটারির হাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদ, চর ফলকন ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম শামিম, সাহেবের হাট ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী নুর উদ্দিন মাহমুদ, চর মার্টিন ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মো. ইব্রাহিম।

‎এ বিষয়ে শনিবার ( ৯আগষ্ট) দুপুরে হাজিরহাট হামেদীয়া কামিল মাদ্রাসার হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  উপজেল জামায়াত ইসলামী বাংলাদেশের আমির মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেম সাবেক উপজেলাভাইস চেয়ারম্যান ও সাবেক আমির মাওলানা হুমায়ুন কবির, গণ অধিকার পরিষদের জেলা সেক্রেটারি (অঃ) সার্জেন্ট সোলাইমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফয়েজ, উপজেলা জামায়াতের সেক্রেটারি আকরাম হোসেন,  জামায়াতে ইসলামীর উপজেলা সুরা সদস্য মিজানুর রহমান, জামায়াতে মনোনীত হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আব্দুল্লাহ মারজান রোম্মান, হাজিরহাট ইউনিয়ন আমির মাওলানা আব্দুল বয়ান, সেক্রেটারি মামুন হোসেন ও যুব বিভাগের নেতা সাইফুল্লাহ মনির প্রমুখ।

‎ এ সময় উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫৪বছরে কখনো রাষ্ট্র পরিচালনায় আসেনি কিন্তু তারপরও সব সময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।  বিগত সময় কমলনগর বন্যা পরিস্থিতিতেও অন্য সকল রাজনৈতিক দলের চেয়েও বেশি মানুষের সহযোগীতায় কাজ করেছি আমরা। আগামীতে জামায়াত সমর্থিত চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারে সকল বরাদ্দের জনসম্মুখে হিসাব দেওয়া হবে। এ সময় আগামী দিনে জামায়াতে ইসলামীর হাতকে আরো শক্তিশালী করতে সব ধরনের পদক্ষেপ নিতে সকলের প্রতি আহবান জানান তারা।





চট্টগ্রাম এর আরও খবর

‎মানব সেবায় ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ পেলেন পুলিশ সদস্য দোলন ‎ ‎মানব সেবায় ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ পেলেন পুলিশ সদস্য দোলন ‎
কমলনগরে গুণীজনদের ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ‎ কমলনগরে গুণীজনদের ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ‎
কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
কমলনগরে ৭ দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি  ‎ কমলনগরে ৭ দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি ‎
কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ
কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ
কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎ ‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎
উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার  অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎ উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎
কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ

আর্কাইভ