শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ২৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ‎প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে রাস্তায় মিললো নারীর মরদেহ
প্রথম পাতা » চট্টগ্রাম » ‎প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে রাস্তায় মিললো নারীর মরদেহ
১৬৫২ বার পঠিত
বুধবার ● ২৩ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‎প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে রাস্তায় মিললো নারীর মরদেহ

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

---

কমলনগর (লক্ষ্মীপুর) : প্রেমিকের সঙ্গে ঘুরতে লক্ষ্মীপুরের রামগতিতে রাস্তা থেকে রিনা আক্তার (২৫) নামের প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হকবাজারের অদুরে বেড়িঁর ওপরে থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিনা কমলনগর উপজেলার পাটারীরহাট ইউনিয়নের ওমান প্রবাসী জয়নাল আবদিনের স্ত্রী।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ওই নারীর সাথে একই উপজেলার চরফলকন ইউনিয়নের পালোয়ান বাড়ির মো.শাহজাহানের ছেলে মো. হেলালের দীর্ঘদিন ধরে পরকিয়া প্রেমের সম্পর্ক চলছিলো। (গতকাল) মঙ্গলবার সন্ধ্যায় রিনাকে বাড়ি থেকে বের করে এনে হাজিরহাট বাজারের যে কোন এক জায়গায় রেখে হেলাল সরে যায়। ধারনা করা হচ্ছে ওই রাতে রিনা নির্যাতনের শিকার হয়েছে। পরে বুধবার ভোরে হেলাল রিনাকে নিতে আসে। ওই সময় রিনাকে নিয়ে সে হাজিরহাট থেকে বেঁড়ি হয়ে রামগতির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চরবাদাম ইউনিয়নের হক বাজার এলাকায় তাদের মধ্যে ঝগড়া হয়। তাদের ওই ঝগড়ার দৃশ্য স্থানীয়রা দেখে ফেললে তারা দ্রুত ওই জায়গা থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরে  রিনার মরদেহ বেঁড়ির ওপর পড়ে থাকতে দেকে এলাকাবাসী রামগতি থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে রিনার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

‎এ বিষয়ে মো. হেলালের সাথে কথা বলতে তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায় নি।

‎রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, রিনার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু নয়। এ বিষয়ে তদন্ত চলছে।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ
কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার
কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র
শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎ শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎
কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার,  স্বামী আটক কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  ‎ বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ‎
কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎ কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎
কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার
কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎ কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎
কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ ‎ কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ ‎

আর্কাইভ