মঙ্গলবার ● ২৪ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ২ হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ
কমলনগরে ২ হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ
নিজস্ব প্রতিনিধি,নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে ২হাজার কৃষককের মাঝে রাসায়নিক সার ও আমন ধানের বীজ বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার সকালে কমলনগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা ইকতারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামিম রেজা, জাতীয় সমাজ তান্ত্রিক দল- জেএসডির সভাপতি আবদুল মোতালেব ও প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু প্রমূখ।
জানা যায়, ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে দুই প্রকল্পের আওতায় ২০৫০জন কৃষকের জন্য ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিওপি ও ১০কেজি এমওপি সার প্রদান করা হয়।





সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী
কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা
কমলনগরে ব্যবসায়ি অপহরণ 