সোমবার ● ১৬ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ৪ গরু
কমলনগরে দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ৪ গরু
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
লক্ষ্মীপুরে কমলনগরে দুর্বৃত্তের দেয়া আগুনে কৃষকের গোয়াল ঘরের চারটি গরু, ২ শতাধিক হাঁস ও ২৫টি কবুতর মারা গেছে। রোববার গভীর রাতে উপজেলার চর মার্টিন ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোস্তাফা মিয়ার বাড়ির গোয়াল ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত কৃষক মোস্তফা মিয়া ছেলে আবুল কালাম বলেন, ‘রাত একটার দিকে হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। এ সময় দরজা খুলে দেখেন গোয়াল ঘরে আগুন জ্বলছে। পরে পরিবারের সদস্যদের নিয়ে চেষ্টা করেও ৪টি গরুর একটিও বাঁচাতে পারিনি। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি এই কৃষকের ছেলে।
স্থানীয়দের ধারণা, এটি একটি পরিকল্পিত ঘটনা। গরু চুরি না করতে পেরে পেট্রল দিয়ে গোয়ালঘরে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ঘটনাটি তিনি শুনেছেন।এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি।





সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী
কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা
কমলনগরে ব্যবসায়ি অপহরণ 