সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » সর্বশেষ » স্বপ্নের সাথে একদিন
স্বপ্নের সাথে একদিন
মুহাম্মদ আলমগীর হোসেন
![]()
তোমার পাশাপাশি বা অগ্রে
যেতেই পারিনী আমি
পশ্চাতে চলেছি দাড়টানা নৌকার মতো
জলে স্থলে অন্তরীক্ষে।
অনেক হেঁটেছি নিজস্বতায়
আজ আমি ক্লান্ত যাযাবর
নকল রথ লাগিয়ে হাটবোনা দূর বহুদূর
আমার থামা উচিৎ; থামতে হয়!
কেউ গেছে, যাবে, যাকনা
কিছু চিরন্তন মেনে নিতে হয়;
তোমার মতো আমি অসীম নয়
সসীম অবসাদে মত্ত থাকতে চাই।
বিশাল অট্টালিকার বেলকনিতে
ঝরা মাধবীলতা ফুলের কাছে
হঠাৎ তোমার অনুপস্থিতি টের পেলাম।
ঝরা ফুলের শেষ পরিণতির কথা ভাবতেই
স্মৃতির আয়নায় ভেসে উঠালে-
ময়লার বাক্সে ছুঁড়ে ফেলার দৃশ্য।
এই প্রথম তুমি আর আমি
পাশাপাশি স্থির দাঁড়িয়ে।





সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী
কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার : ইসমাইল জবিউল্লাহ
মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা আছে, বাস্তবায়ন কোথায়?
কমলনগরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জমিতে ভবন নির্মাণের অভিযোগ 