শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
সোমবার ● ৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কমলনগরে বিক্ষোভ
প্রথম পাতা » চট্টগ্রাম » গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কমলনগরে বিক্ষোভ
৬২১ বার পঠিত
সোমবার ● ৭ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কমলনগরে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে বিক্ষোভ হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা সদর হাজিরহাট বাজারে জামায়াতে ইসলামী বাংলাদেশের ব্যানারে বিক্ষোভ মিছিলে অংশ নেয় সর্বস্তরের জনগন।

এ সময় বিক্ষোভকারীরা ‘আমার ভাই শহীদ কেন, জাতিসংঘ জবাব চাই’, ‘ইসরায়েলের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘ইসরায়েলের আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘জেগেছেরে জেগেছে বিশ্ব মুসলিম জেগেছে’, ‘দুনিয়ার মুসলিম, এক হও এক হও’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর হাজিরহাট বাজার মসজিদের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আতিক সুপার মার্কেটের সামনে গিয়ে সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ইমাম সমিতির সভাপতি জামায়াতের রোকন মাওলানা গিয়াস উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল খায়ের, সেক্রেটারি আকরাম হোসেন, যুবদলের সদস্য সচিব আবু ছায়েদ দোলন, জামায়াত নেতা আবদুল্লাহ আল মারজান রোম্মান, মিজানুর রহমান মান্না, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা আবদল্লাহ আল মানুন, ছাত্রদলের আহবায়ক সাজ্জাদুর রহমান সাজু ও এমরান হোসেন শাকিল প্রমূখ।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎ ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ
রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব

আর্কাইভ