শিরোনাম:
ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ১৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » জাতীয় » অর্থনৈতিক সংকটে অস্থিরতা বাড়বে : তানিয়া রব
প্রথম পাতা » জাতীয় » অর্থনৈতিক সংকটে অস্থিরতা বাড়বে : তানিয়া রব
১০২০ বার পঠিত
বুধবার ● ১৫ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অর্থনৈতিক সংকটে অস্থিরতা বাড়বে : তানিয়া রব

---

নিজস্ব প্রতিনিধি,  নিউজ এ্যাডভান্স

ঢাকা : জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র জ্যেষ্ঠ সহ-সভাপতি তানিয়া রব বলেন ব্যাপক সংখ্যক মানুষ অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত হলে রাজনৈতিক অস্থিরতা বাড়বে। টিসিবি’র ট্রাক-সেল বন্ধ এবং ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল ও দ্রব্যমূল্যের উপর নতুন ক’রে ট্যাক্স আরোপ করায় বাজারে ব্যাপক সমস্যার সৃষ্টি হবে। যা লক্ষ-লক্ষ মানুষের যাপিত জীবনকে খুবই কঠিন, দুর্বিষহ ও ঝুঁকিবহুল করে তুলবে। দরিদ্র, নিম্ন আয়ের মানুষ কিংবা দুর্দশাগ্রস্তদের জন্য বিকল্প বা প্রতিষেধক ব্যবস্থা না ক’রে সরকারি সহায়তা বন্ধ হলে সমাজ ও রাষ্ট্রে বিরূপ প্রভাব পড়বে। আহূত বিপর্যয় ও আর্থিক সমস্যা মোকাবেলা করার লক্ষ্যে বাজার নিয়ন্ত্রণে সরকারকে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

টিসিবি’র ট্রাক-সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল এবং ভ্যাট ও শুল্ক আরোপের প্রতিবাদে আজ ১৫ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে জেএসডির বিক্ষোভ সমাবেশে তানিয়া রব উপরোক্ত বক্তব্য প্রদান করেন।

তিনি আরো বলেন- ছাত্র-জনতার রক্তের উপর এই সরকার গঠিত হয়েছে, অথচ নিত্য-নতুন ভ্যাট-ট্যাক্স বসিয়ে মানুষের জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলছে। আইন-শৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তেমন তৎপরতা না দেখা গেলেও মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে সরকারের কেউ-কেউ প্রশ্নবিদ্ধ করতে খুব তৎপর, যা খুবই অনাকাঙ্ক্ষিত।

জেএসডি’র ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট কে এম জাবির,যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু,কামাল উদ্দিন মজুমদার সাজু,আবদুল মান্নান মুন্সি,আবদুল্লাহ আল মামুন,দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, এম. এ আউয়াল, ফারহান হাবিব প্রমুখ।





জাতীয় এর আরও খবর

মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

আর্কাইভ