শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
মঙ্গলবার ● ১৪ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » অবৈধ ট্রাক্টরট্রলি বন্ধে কমলনগরে অবস্থান কর্মসূচি পালন
প্রথম পাতা » চট্টগ্রাম » অবৈধ ট্রাক্টরট্রলি বন্ধে কমলনগরে অবস্থান কর্মসূচি পালন
৪৭৮ বার পঠিত
মঙ্গলবার ● ১৪ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবৈধ ট্রাক্টরট্রলি বন্ধে কমলনগরে অবস্থান কর্মসূচি পালন

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে অবৈধ ট্রাক্টরট্রলি বন্ধে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদের সামনে অবস্থান নেন তারা। এ সময় রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধে হয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তাদের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করা হলে যান চলাচল স্বাভাবিক হয়। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর আহবায়ক এ্যাডভোকেট ফখরুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধারণ সম্পাদক মো. ফয়েজ, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন আমু, প্রবাসী ফরিদ উদ্দিন ও রিমন রাজু প্রমুখ।প্রসঙ্গত, গত সোমবার তোরাবগঞ্জ এলাকায় ট্রাক্টরট্রলির চাপায় মো: মিরাজ হোসেন (২২) নামে এক চটপটি বিক্রেতার মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে অনুমোদনহীন এ যন্ত্রদানব ট্রাক্টরট্রলি। কমলনগরের প্রভাবশালী ব্যাক্তিরা কৃষিতে চাষের জন্য এক ট্রাক্টর কিনে ট্রলি বানিয়ে ব্রিকফিল্ডের মাটি এবং কাঠ বহনের কাজে ব্যবহার করছেন। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হন সাধারণ মানুষ। তাই এ প্রাণঘাতক ট্রাক্টরট্রলি বন্ধে জরুরি পদক্ষেপ নিতে একত্রিত হন তারা।

 





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ