সোমবার ● ১৬ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করলো ‘মীর ফাউন্ডেশন’
শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করলো ‘মীর ফাউন্ডেশন’
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘মীর ফাউন্ডেশন’। সোমবার বাদ আসর উপজেলার প্রাণকেন্দ্র হাজির হাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে উক্ত মিলাদ ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়ার মাহফিল পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন। ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী, চরফলকন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম মুন্সী, হাজিরহাট উপকূল কলেজের অধ্যাপক আখতার হোসেন, মীর ফাউন্ডেশনের সদস্য শাহাদাত হোসেন, সাইফুল্লাহ মুনির, মোঃ শরীফুল ইসলাম,, মাহিদুল ইসলাম শামীম, মোঃ জায়েদ, ও মোঃ শামীম মাতাব্বর সহ মসজিদে আগত মুসল্লিরা।





রায়পুরে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার
কমলনগরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা
দেশকে বাঁচাতে হলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে : কমলনগরে হুইপ নিজান
কমলনগরে কামিল ও ফাজিল নবীন শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠান
কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ
কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার 