মঙ্গলবার ● ২৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
কমলনগরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

কমলনগর (লক্ষ্মীপুর) : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের কমলনগরে চুরিকাঘাতে মো: জুয়েল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের ইউছুপের দোকানে এ হত্যার ঘটনা ঘটে। জুয়েল ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. ইমান আলী জানান, একই বাড়িতে কাদের মাঝি ও জুয়েলদের সাথে দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। এ নিয়ে মঙ্গলবার সকালে দু’পক্ষের জগড়া হয়। পরে দুপুরে জুয়েল পাশ্ববর্তী ইউছুপের দোকানে মশল কিনতে গেলে আগ থেকে ওঁৎ পেতে থাকা কাদের মাঝি ইউছুপকে দেখা মাত্রই পেটে চুরি দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। জুয়েলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কাদের মাঝিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।





মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 