শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
সোমবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মাছঘাট দখল-চাঁদাবাজিতে পদ হারালেন যুবদল নেতা
প্রথম পাতা » চট্টগ্রাম » মাছঘাট দখল-চাঁদাবাজিতে পদ হারালেন যুবদল নেতা
৫৮০ বার পঠিত
সোমবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাছঘাট দখল-চাঁদাবাজিতে পদ হারালেন যুবদল নেতা

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) :  লক্ষ্মীপুরের কমলনগরে মাছঘাট দখল ও চাঁদাবাজির অভিযোগে যুবদলের সদস্য পদ থেকে হেলাল উদ্দিন নামে এক নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে জেলা যুবদলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শামছুল আহসান মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

হেলাল কমলনগর উপজেলার সাহেবের হাট ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, হেলাল সাহেবের হাট ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)। তিনি যুবদল নেতা পরিচয়ে জোরপূর্বক মাতাব্বরহাট মাছঘাটের বাক্স দখল করেন। এছাড়া তার বিরুদ্ধে জেলে-আড়তদারদের কাছে চাঁদা দাবি ও হয়রানি করার অভিযোগ রয়েছে। তার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছেন। তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বহিস্কারাদেশের চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধ কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে হেলালকে দলের সদস্য পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন তাকে বহিস্কারের সিদ্ধান্ত কার্যকর করেন।

বহিস্কৃত যুবদল নেতা হেলাল উদ্দিন বলেন, কি কারণে আমাকে বহিস্কার করা হয়েছে তা আমার জনা নেই। জেলা নেতারা কোথায় আমার ত্রুটি বিচ্যুতি পেয়েছেন তাও কিছু জানি না।

জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, চলমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের কোন ধরণের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হেলালকে বহিস্কার করা হয়েছে।ব্যক্তির অপরাধের দায়ভার দল নেবে না। বহিস্কৃতদের সঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।





চট্টগ্রাম এর আরও খবর

কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ
রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব
কমলনগরে পুড়ে ছাই একটি জেলে পরিবারে স্বপ্ন কমলনগরে পুড়ে ছাই একটি জেলে পরিবারে স্বপ্ন
লক্ষ্মীপুরে ভেজাল ঘি’র কারখানায় অভিযান, ৩লাখ টাকা জরিমানা লক্ষ্মীপুরে ভেজাল ঘি’র কারখানায় অভিযান, ৩লাখ টাকা জরিমানা
কমলনগরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা কমলনগরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা
রায়পুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, ২ ফার্মেসিকে জরিমানা ‎ রায়পুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, ২ ফার্মেসিকে জরিমানা ‎
তিন বছরেও শেষ হয়নি রায়পুর পৌরসভার ড্রেনেজ নির্মান কাজ, ভোগান্তি তিন বছরেও শেষ হয়নি রায়পুর পৌরসভার ড্রেনেজ নির্মান কাজ, ভোগান্তি

আর্কাইভ