শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে বিএনপি নেতার উপর হামলার ঘটনায় মামলা : গ্রেফতার-১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে বিএনপি নেতার উপর হামলার ঘটনায় মামলা : গ্রেফতার-১
৬০২ বার পঠিত
বুধবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে বিএনপি নেতার উপর হামলার ঘটনায় মামলা : গ্রেফতার-১

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে দলীয় নেতাদের নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় বিএনপি নেতা মো: শাজাহানের উপর আ’লীগ সমর্থকের হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাতে চর লরেন্স ইউনিয়নের ছফুল্লাহ বেপারীর রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার শাজাহান ওই ইউনিয়নের বিএনপি’র সদস্য ও ২ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক।

এই ঘটনায় মঙ্গলবার রাতেই শাজাহানের ছেলে ইয়ামিন বাদি হয়ে কমলনগর থানায় মামলা করলে তাৎক্ষণিক অভিযুক্ত আ’লীগ নেতা নুরুল আমিনকে গ্রেফতার করে পুলিশ।

নুরুল আমিন ওই এলাকার মৃত আবদুল গফুরের ছেলে।

মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, চর লরেন্সের ২ নং ওয়ার্ডের হাজী শফিউল্লাহ বেপারী বাড়ীর এলাকায় রাস্তার পাশের দোকানে বসে বিভিন্ন সময় আ’লীগ নেতা নুরুল আমিন সহ ৮-১০ জন বিএনপি নেতাদের নিয়ে বিভিন্ন ধরণের কটুক্তি করে। ঘটনার সময়ও একইভাবে কটুক্তি করলে মো: শাজাহান প্রতিবাদ করলে তার সাথে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে  আ’লীগ নেতা নুরুল আমিন ও তার সহযোগীরা সহ শাজাহানকে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক জখম করে।

এবং ইসরাফিল স্টোরের  মালামাল ও দোকান ভাংচুর করে।

পরে স্থানীয়রা তাকে উদ্বার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রাতে শাজাহানের ছেলে ইয়ামিন অভিযুক্ত নুরুল আমিন সহ ৮ জনের নাম উল্লেখ করে মামলা করলে পুলিশ তাৎক্ষণিক নুরুল আমিনকে গ্রেফতার করে।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, মারামারির ঘটনায় রাতে মামলা হয়েছে। মামলার আসামী একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।






চট্টগ্রাম এর আরও খবর

লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎ কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও  মাদক বিরোধী শপথ রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ
চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার

আর্কাইভ