শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
শনিবার ● ২৩ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ধান ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ধান ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার
৫৩৯ বার পঠিত
শনিবার ● ২৩ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে ধান ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে মমতাজ বেগম রেখা (৩৬) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলা পাটারিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীনের বাড়ির পাশের ধান ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। রেখা ওই এলাকার আবদুজ জলিলের মেয়ে এবং পাশ্ববর্তী বাবুল আক্তারের স্ত্রী।

এ ঘটনায় রাতে ওই নারীর ছেলে হাসান তারেক অজ্ঞাত আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।

রেখার চাচতো ভাই নাইমুর রহমান জানান, প্রায় ১৭/১৮ বছর আগে পাশ্ববর্তী বাবুল আক্তারের সাথে রেখার বিয়ে হয়। গত ১০/১২ আগ থেকে রেখা মামষিক প্রতিবন্ধী হয়ে পড়ে। দীর্ঘদিন থেকে বাড়িতে রেখে চিকিৎসা দিচ্ছেন তারা। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ রেখা বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। এর পর শুক্রবার বিকেলে শিশুরা খেলতে গিয়ে ধান ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে তাদের খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যান। রেখার বাম চোখ পাওয়া যায়নি, গায়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার বুকের ওপর একটি লাঠি পাওয়া গেছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত রেখার ছেলের একটি অভিযোগ দিয়েছেন। ময়নাতদন্ত রিপোর্টের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ