রবিবার ● ২১ মার্চ ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. আকরাম হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সে রামগতি উপজেলার চরসীতা এলাকার আ. বাতেনের ছেলে।
জানা যায়, স্কুল ছাত্রীর সাথে আকরামের দীর্ঘ দিন প্রেমের সম্পর্ক চলছিলো। এরই সুবাদে সে ওই স্কুলছাত্রীকে একাধিকবার বিভিন্নস্থানে নিয়ে ধর্ষণ করে। গত শুক্রবার রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নে স্কুলছাত্রীর বাড়িতে আসলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে শনিবার রাতে ওই স্কুলছাত্রীর মা বাদি হয়ে মামলা করলে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, ধর্ষণের অভিযোগে আকরাম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে ওই কর্মকর্তা আরো বলেন।





কমলনগরে ব্যবসায়ির ওপর হামলা, বসতঘর ভাঙচুর
মানব সেবায় ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ পেলেন পুলিশ সদস্য দোলন
কমলনগরে গুণীজনদের ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
কমলনগরে ৭ দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি
কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ 