রবিবার ● ২১ মার্চ ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ইয়াবা বড়িসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
কমলনগরে ইয়াবা বড়িসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে ইয়াবা বড়িসহ সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সামাদ রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় পুলিশ তল্লাশী চালিয়ে তার শরীর থেকে ৯পিস ইয়াবা জব্দ করা হয়। সে উপজেলার চরলরেন্স এলাকার আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায় দীর্ঘ দিন থেকে ছাত্রলীগ নেতা রাজু ইয়াবা বিক্রি ও সেবনের সাথে জড়িত বলে খবর পাচ্ছেন তারা। ঘটনার সময় ইয়াবার একটি বড় চালান বহন করে নিয়ে যাচ্ছে বলে তাদের খবর আসে। পরে পুলিশ অভিযান দিয়ে তাকে গ্রেপ্তার করলে তার কাছে ৯পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলায় ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ রাজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে ওই কর্মকর্তা আরো জানান।





সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী
কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা
কমলনগরে ব্যবসায়ি অপহরণ 