রবিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন স্প্রে কার্যক্রমের উদ্বোধন
কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন স্প্রে কার্যক্রমের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন স্প্রে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা সদর হাজিরহাট বাজারে স্প্রে করে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। এ সময় আরো উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস ও উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, বর্ষা মৌসুমে উপজেলা ব্যাপী মশার উপদ্রব বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসনের অর্থায়নে একটি ফগার মেশিন ও কেমিক্যাল কেনা হয়ছে। ডেঙ্গু প্রতিরোধে সকল খাল, ড্রেন, ময়লার স্তুপ, বাড়ির আশপাস এবং মশার বংশ বিস্তার ঘটে এমন জায়গা গুলোতে ফগার মেশিনের মাধ্যমে মশার ঔষধ ছিটানোর কার্যক্রম চলমান থাকবে। তিনি উপজেলাবাসীকে বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় প্রত্যেককে সচেতন এবং নিজ বাসগৃহের আশপাশ পরিস্কার -পরিচ্ছন্ন রাখার আহবান জানান।





কমলনগরে মসজিদের ২৬ কোটি টাকার সম্পত্তি প্রভাবশালীদের দখলে
কমলনগরে ব্যবসায়ির ওপর হামলা, বসতঘর ভাঙচুর
মানব সেবায় ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ পেলেন পুলিশ সদস্য দোলন
কমলনগরে গুণীজনদের ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
কমলনগরে ৭ দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি 