শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২
---

Newsadvance24
সোমবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » জাতীয় » অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়ায় দেশ গভীর সংকটে নিমজ্জিত : তানিয়া রব
প্রথম পাতা » জাতীয় » অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়ায় দেশ গভীর সংকটে নিমজ্জিত : তানিয়া রব
৬৬৫ বার পঠিত
সোমবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়ায় দেশ গভীর সংকটে নিমজ্জিত : তানিয়া রব

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

---

 

লক্ষ্মীপুর : জাতীয় সমাজ তান্ত্রিক দল- জেএসডি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মিসেস তানিয়া রব বলেছেন, অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়ায় দেশ গভীর সংকটে নিমজ্জিত। আজ এক ব্যক্তির হাতে রাষ্ট্রের সকল দায়িত্ব। তিনি জনগনের সকল মৌলিক অধিকার ক্ষুণ্ণ করে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করছেন। এভাবে আর চলতে দেয়া যায়না। লক্ষ্মীপুরের টাউন হল মিলনায়তনে সিরাজুল আলম খান ও আগামীর বাংলাদেশ শীর্ষক এক আলোচনায় সভায় প্রধান অতিথি হয়ে হিসেবে এ সব কথা বলেন।

মিসেস রব বলেন, স্বাধীনতার রুপকার ও নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের প্রস্তাবিত রাজনৈতিক মডেল আগামীর বাংলাদেশের জন্য অপরিহার্য। স্বাধীনতা অন্তপ্রাণ, দেশপ্রেমিক ও দূরদৃষ্টি সম্পন্ন এ ব্যক্তির ঘটনাবহুল কর্মময় জীবন, রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শন এবং রাষ্ট্র ও সমাজ উপযোগী চিন্তাধারা-রাষ্ট্রশক্তির কাঠামোগত সীমাবদ্ধতা অতিক্রম করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের প্রয়োজনেই জনগণের সামনে উপস্থাপন করতে হবে। এছাড়াও রাষ্ট্র কাঠামোর গঠন ও প্রকৃতি, অন্তর্দ্বন্দ্ব, রাষ্ট্রশক্তির চরিত্র বিশ্লেষণ করে ‘অংশীদারিত্বের গণতন্ত্রের তত্ত্ব হাজির করা ছিল এক যুগান্তকারী পদক্ষেপ। উপনিবেশবাদের বিরুদ্ধে বিকল্প অংশীদারিত্ব ভিত্তিক মতাদর্শ গঠন করা আজ জরুরী হয়ে পড়েছে। রাষ্ট্রীয় কর্তৃত্বের বিপরীতে জনগণের অধিকার, ক্ষমতা ও কর্তৃত্বের বিকাশ এখন সময়ের দাবি। তাই দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

জেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ মুনছুরুল হকের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল মোতালেবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এ্যাড সানোয়ার হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক এম হাসেম মোল্লা ও চট্টগ্রাম মহানগর জেএসডির সভাপতি মুজতবা কামাল, জেলা জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন বাবলু ও প্রচার সম্পাদক এবিএম বাবুল মুন্সি





জাতীয় এর আরও খবর

ভারত আর আমেরিকার ইনসাফ আমরা চাই না : মুফতী রেজাউল করিম ‎ ভারত আর আমেরিকার ইনসাফ আমরা চাই না : মুফতী রেজাউল করিম ‎
জমায়াত ভোটের এক দিন আগেও শরীহা আইন সমর্থন করলে জোটের সম্ভাবনা থাকবে : খালেদ সাইফুল্লাহ ‎ জমায়াত ভোটের এক দিন আগেও শরীহা আইন সমর্থন করলে জোটের সম্ভাবনা থাকবে : খালেদ সাইফুল্লাহ ‎
কমলনগরে  জামায়াত কর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, বিক্ষোভ কমলনগরে জামায়াত কর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, বিক্ষোভ
কমলনগরে নিখোঁজেের ৩দিন পর জামায়াত কর্মীর মরদেহ উদ্ধার ‎ কমলনগরে নিখোঁজেের ৩দিন পর জামায়াত কর্মীর মরদেহ উদ্ধার ‎
‎লক্ষ্মীপুর-৪ আসনে ৬ প্রার্থীর মধ্যে ‎ মনোনয়ন পত্র বৈধ ‎ ‎লক্ষ্মীপুর-৪ আসনে ৬ প্রার্থীর মধ্যে ‎ মনোনয়ন পত্র বৈধ ‎
‎কমলনগরে সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে অন্য সন্তানদের বাঁধা ‎কমলনগরে সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে অন্য সন্তানদের বাঁধা
লক্ষ্মীপুর-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র জমা ‎ লক্ষ্মীপুর-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র জমা ‎
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জোট প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ ‎ লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জোট প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ ‎
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ির মৃত্যু ‎ কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ির মৃত্যু ‎
কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

আর্কাইভ