বুধবার ● ৩০ নভেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে কিশোর আনন্দ বই বিতরণ
কমলনগরে কিশোর আনন্দ বই বিতরণ
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্র কর্তৃক প্রকাশিত কিশোর আনন্দ বই বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে এ বই বিতরণ করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন আকন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফেরদৌস আরা, কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.নিজাম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা আক্তার রুক্সি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, তোরাবগঞ্জ ইউপি চেয়ারম্যান মির্জা আশরাফুল ইসলাম রাসেল ও তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন বাহার প্রমুখ। এর আগে তোরাবগঞ্জ বাজারে তিনতলা বিশিষ্ট আধুনিক শেড নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন ও কাজের উদ্বোধন করা হয়।





কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার
কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের এখনো সন্ধান মিলেনি
কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ 