শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
শুক্রবার ● ২৮ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে মেঘনার ভাঙনরোধে বিশেষ দোয়া
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে মেঘনার ভাঙনরোধে বিশেষ দোয়া
৮৪৯ বার পঠিত
শুক্রবার ● ২৮ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে মেঘনার ভাঙনরোধে বিশেষ দোয়া

নিজস্ব প্রতিনিধি,  নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনার ভাঙনরোধে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে চরফলকন ইউনিয়নের লুধুয়া এলাকায় দোয়ার আয়োজন করে “কমলনগর রামগতি বাঁচাও মঞ্চ” নামের একটি সামাজিক সংগঠন।
দোয়া পরিচালনা করেন কমলনগর উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন। এ সময় মেঘনাপাড়ের ভাঙনকবলীত এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দোয়া মোমাজাতে অংশ নেয়।
জানা যায়, দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলায় মেঘনা নদীর অব্যাহত ভাঙ্গনে প্রায় আড়াইশ বর্গকিলোমিটার এলাকা নদীতে বিলীন হয়ে গেছে।
স্থানীয়দের ব্যাপক আন্দোলন ও দাবীর প্রেক্ষিতে ২০২১ সালের ১ জুন একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামগতি ও কমলনগর উপজেলার ৩১ কিলোমিটার নদীতীর রক্ষা বাঁধের জন্য প্রায় ৩১শ’ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেন।
গত ৯ জানুয়ারি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক কমলনগরের সাহেবেরহাট ইউনিয়নের মেঘনা এলাকায় কাজের উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের পর আর কোন কাজ হয়নি। এর মধ্যে পাঁচ বছর মেয়াদী প্রকল্পের ২ বছর অতিবাহিত হচ্ছে।
বাজেটে বরাদ্দকৃত টাকা ছাড় না পাওয়ায় বালু সংকটের অজুত দেখিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো নদী বাঁধ নির্মাণ কাজ বন্ধ করে রেখেছে। অন্যদিকে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ জানান, বালু সংকট ও বরাদ্দের টাকা ছাড় না হওয়ায় দীর্ঘদিন কাজ বন্ধ ছিল। তাছাড়া বরাদ্দটি এত দিন ‘সি’ ক্যাটাগরিতে ছিল। এখন বরাদ্দটি ‘বি’ ক্যাটাগরিতে আনা হয়েছে। এখন খুব শিগগিরই ফের কাজ শুরু করা যাবে বলে জানান তিনি।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে চাঁদার দাবিতে নির্মাণধীন দোকানঘর ভাঙচুর, আহত-৪, মামলা ‎ কমলনগরে চাঁদার দাবিতে নির্মাণধীন দোকানঘর ভাঙচুর, আহত-৪, মামলা ‎
কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎ ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ

আর্কাইভ