মঙ্গলবার ● ৯ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রামগতির মেঘনা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
রামগতির মেঘনা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
রামগতি (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে প্রায় ৫০ কেজি ওজনের সাড়ে চার ফুট লম্বা ডলফিনটি উদ্ধার করা হয়। পরে মৃত ডলফিনটিকে মাটিতে পুতে ফেলার সিদ্ধান্ত নেয় নৌ-পুলিশ।
বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) ফেরদৌস আহম্মদ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নৌ পুলিশ ফাঁড়ি সংলগ্ন মেঘনা নদীতে একটি মৃত ডলফিন ভাসতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। অসুস্থ হয়ে ডলফিনটি মারা যেতে পারে বলে ধারণা করছেন তারা। পরে সেটিকে উদ্ধার করে তীরে উঠানো হয়। বিষয়টি স্থানীয় প্রশাসন ও মৎস্য দপ্তরকে অবহিত করলে ডলফিনটিকে মাটিতে পুতে ফেলার সিদ্ধান্ত দেওয়া হয়।





মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 